বালোচিস্তানে চীনা সেনা মোতায়েনের হুমকি, জয়শংকরকে খোলা চিঠি মির ইয়ার বালোচের
Connect with us

দেশের খবর

বালোচিস্তানে চীনা সেনা মোতায়েনের হুমকি, জয়শংকরকে খোলা চিঠি মির ইয়ার বালোচের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মির ইয়ার বালোচ (Mir Iyar Baloch), যিনি কয়েক মাস আগে পাকিস্তান সরকারের শাসন থেকে বালোচিস্তান (Balochistan) স্বাধীন ঘোষণা করেছিলেন, এবার খোলা চিঠি লিখলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরকে (S Jaishankar)। চিঠিতে তিনি সতর্ক করেন, বালোচিস্তানে (Balochistan) সেনা মোতায়েন করতে যাচ্ছে চিন (China)।

মিরের অভিযোগ, চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (China-Pakistan Economic Corridor, CPEC) বালোচিস্তানের মধ্য দিয়ে গেছে এবং গ্বাদর (Gwadar) বন্দরে শেষ হয়েছে। চিঠিতে তিনি বলেছেন, “বালোচিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার না করলে এবং স্বাধীনতা যোদ্ধাদের শক্তিশালী না করলে, আগামী কয়েক মাসের মধ্যেই চিন সেনা মোতায়েন করতে পারে। এটি ভারতের জন্যও বিপদজনক হবে।”

মির বলেন, বালোচরা পাকিস্তান সরকারের অত্যাচারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে স্বাধীনতার জন্য লড়ছে। তারা আশা করে, ১৯৭১ সালের মতো ভারত বালোচিস্তানের মুক্তিযুদ্ধকে সমর্থন করবে। এছাড়া চিন-পাক অর্থনৈতিক করিডরের (CPEC) মাধ্যমে বালোচিস্তানের সম্পদ ধ্বংস হওয়ার আশঙ্কা রয়েছে।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads