বাংলাদেশ
অশান্ত বাংলাদেশে রাজনৈতিক হিংসা! রাতে দরজায় তালা দিয়ে ঘুমন্ত শিশুকে পুড়িয়ে মারার অভিযোগ
ডিজিটাল ডেস্কঃ অশান্ত বাংলাদেশে (Bangladesh) ফের এক ভয়াবহ ও হাড়হিম করা ঘটনার সামনে এল দেশবাসী। শুক্রবার গভীর রাতে লক্ষ্মীপুর (Lakshmipur) জেলার ভবানীগঞ্জ ইউনিয়নের (Bhabaniganj Union) চরমনসা গ্রামের সূতারগোপ্তা এলাকায় এক বিএনপি (BNP) নেতার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। ঘটনায় দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে সাত বছরের এক শিশুর। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ওই বিএনপি নেতা ও তাঁর দুই কন্যা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তি বেলাল হোসেন (Belal Hossain, ৫০)। তিনি লক্ষ্মীপুর জেলা ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (Joint Organising Secretary) এবং পেশায় একজন ব্যবসায়ী। শুক্রবার রাতে হঠাৎই তিনি জনরোষের মুখে পড়েন বলে দাবি।
অভিযোগ, রাতের খাবার খেয়ে পরিবারের সকলেই ঘুমিয়ে পড়েছিলেন। রাত আনুমানিক ২টো নাগাদ বাড়ির বাইরে থেকে দরজায় তালা (Locked Door) লাগিয়ে দেওয়া হয়। এরপর পেট্রল (Petrol) ঢেলে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। সেই সময় ঘরের ভিতরেই ছিলেন পরিবারের সদস্যরা।
এই অগ্নিকাণ্ডে বেলালের ছোট মেয়ে আয়েশা আক্তার (Ayesha Akhtar, ৭) ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যায়। গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় বেলাল হোসেন এবং তাঁর অন্য দুই মেয়ে—বীথি আক্তার (Bithi Akhtar, ১৭) ও স্মৃতি আক্তার (Smriti Akhtar, ১৪)—কে উদ্ধার করা হয়। বীথি ও স্মৃতি বর্তমানে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে (National Burn & Plastic Surgery Institute) চিকিৎসাধীন। বেলালকে ভর্তি করা হয়েছে লক্ষ্মীপুর সদর হাসপাতালে (Sadar Hospital)।
লক্ষ্মীপুর দমকল কেন্দ্রের আধিকারিক রণজিৎ কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে একটি শিশুর দগ্ধ দেহ উদ্ধার করা হয় এবং আরও তিনজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমানের দাবি, এটি একটি পরিকল্পিত হামলা (Planned Attack)। লক্ষ্মীপুর সদর মডেল থানার (Sadar Model Police Station) ওসি মহম্মদ ওয়াহিদ পারভেজ জানান, গোটা ঘটনার তদন্ত চলছে এবং অগ্নিসংযোগের নেপথ্যে ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
