কাজী নজরুলের সমাধির পাশে ওসমান হাদির কবর—বাংলাদেশে ক্ষোভ ও বিতর্ক
Connect with us

বাংলাদেশ

কাজী নজরুলের সমাধির পাশে ওসমান হাদির কবর—বাংলাদেশে ক্ষোভ ও বিতর্ক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশে (Bangladesh) নতুন করে তীব্র বিতর্ক। সম্প্রীতির প্রতীক কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে মৌলবাদী, ভারতবিদ্বেষী (Anti-India) ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে (Osman Hadi) দাফনের পরিকল্পনা প্রকাশ্যে আসতেই ক্ষোভ ছড়িয়েছে। পরিবারের ইচ্ছা অনুযায়ী শাহবাগের (Shahbag) নজরুল সমাধির পাশেই কবর হতে পারে হাদির। আপাতত মরদেহ রাখা হয়েছে হিমাগারে (Mortuary)।

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, মানিক মিয়া অ্যাভিনিউতে (Manik Mia Avenue) শেষকৃত্য, এরপর সেন্ট্রাল মসজিদে (Central Mosque) জানাজা, সর্বশেষ নজরুল সমাধির পাশে দাফনের পরিকল্পনা রয়েছে।

জুলাই আন্দোলনে উঠে আসা হাদি পরে আওয়ামি লিগ নিষিদ্ধের দাবিতে পরিচিত মুখ হন। তাঁর অন্যতম স্লোগান ছিল ভারতবিরোধিতা। ‘গ্রেটা’র বাংলাদেশ ম্যাপ প্রকাশ করে বিতর্ক তৈরি করেছিলেন। গত ১২ ডিসেম্বর ঢাকায় (Dhaka) গুলিবিদ্ধ হন তিনি। পরে সিঙ্গাপুরে (Singapore) মৃত্যু হয়।

Advertisement
ads

মৃত্যুর পর উত্তাল বাংলাদেশ—সংবাদমাধ্যম, ভারতীয় দূতাবাস, সাংস্কৃতিক সংগঠন ছায়ানট (Chhayanaut) ও রাজনৈতিক কার্যালয়ে হামলা হয়। নিহত সাংবাদিক–সংখ্যালঘু যুবকও। বিতর্কের কেন্দ্র: যারা সাংস্কৃতিক ঐতিহ্য আক্রমণ করে, রবীন্দ্রনাথের (Tagore) ছবিতে আগুন দেয়—তাদের নেতা কি নজরুলের পাশে দাফনযোগ্য?

প্রগতিশীলরা বলছেন—এ সিদ্ধান্ত নজরুলের ভাবধারাকে অপমান।

Continue Reading
Advertisement