বানান ভুলে বিতর্ক: অরূপের চিঠি পোস্ট করে কটাক্ষ শুভেন্দুর
Connect with us

ভাইরাল খবর

বানান ভুলে বিতর্ক: অরূপের চিঠি পোস্ট করে কটাক্ষ শুভেন্দুর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ যুবভারতী ক্রীড়াঙ্গনে (Yuva Bharati Krirangan) লিওনেল মেসিকে (Lionel Messi) দেখা ঘিরে বিতর্কের রেশে মঙ্গলবার সারাদিন উত্তপ্ত রইল রাজ্য রাজনীতি (State Politics)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রাক্তন বিচারপতি অসীমকুমার রায়ের নেতৃত্বে গঠিত কমিটির রিপোর্ট পেশ হয়। রিপোর্টে পুলিশ প্রশাসন (Police Administration) ও আয়োজকদের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন তোলা হয়। তার পরই রাজ্য পুলিশের ডিজিপি (DGP) রাজীব কুমারকে শোকজ করা হয়।

এরই মধ্যে ক্রীড়ামন্ত্রী (Sports Minister) পদ থেকে অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দেন অরূপ বিশ্বাস। তাঁর ইচ্ছায় সম্মতি জানিয়ে মুখ্যমন্ত্রী তাঁকে আপাতত অব্যাহতি দেন। তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই পদক্ষেপকে ‘আইওয়াশ’ (Eyewash) বলে আখ্যা দেন এবং অরূপের গ্রেফতারির দাবি তোলেন।

এরপর নিজের সামাজিক মাধ্যমে (Social Media) অরূপ বিশ্বাসের হাতে লেখা চিঠির ছবি পোস্ট করেন শুভেন্দু। চিঠিতে ‘ক্রীড়ামন্ত্রী’ শব্দটি ‘ক্রিয়ামন্ত্রী’, ‘পরিপ্রেক্ষিতে’ শব্দটি ‘পরিপেক্ষিতে’ এবং ‘যুবভারতী ক্রীড়াঙ্গন’ লেখা হয় ‘ক্রিয়াঞ্জনে’। এই বানান ভুলগুলি লাল কালি দিয়ে মার্ক করে কটাক্ষ করেন শুভেন্দু। তিনি লেখেন, “পশ্চিমবঙ্গের এই অস্বস্তিকর পরিস্থিতির জন্য মানুষ ‘ক্রিয়ামন্ত্রী’-র থেকে অব্যাহতি চাইছেন।”

এই বানান বিতর্ক ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল শুরু হলেও, এখনও পর্যন্ত তৃণমূল নেতৃত্বের (TMC Leadership) তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্রের খবর, ক্রীড়া দফতরের দায়িত্ব আপাতত নিজের হাতেই রাখছেন মুখ্যমন্ত্রী।

Advertisement
ads
Continue Reading
Advertisement