২০২০ থেকে জেপি নাড্ডা সভাপতি, কার্যনির্বাহী সভাপতির পদে এইবার নিতিন নবীন
Connect with us

ভাইরাল খবর

২০২০ থেকে জেপি নাড্ডা সভাপতি, কার্যনির্বাহী সভাপতির পদে এইবার নিতিন নবীন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বিজেপি (BJP)-র সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি (All India Executive President) হিসেবে নিতিন নবীন (Nitin Nabin)-এর নাম ঘোষণা করা হয়েছে। বহুদিন ধরে এই বিষয়ে জল্পনা চলছিল। রবিবার বিজেপির সংসদীয় বোর্ড (Parliamentary Board) এক বিবৃতিতে জানান, বিহারের (Bihar) বর্তমান ক্যাবিনেট মন্ত্রী নিতিন নবীনকে সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি হিসেবে বেছে নেওয়া হয়েছে।

নিতিন নবীন সম্প্রতি বিহারের বিধানসভা (Assembly) নির্বাচনে পটনার বাঁকিপুর (Patna Bankipur) আসন থেকে প্রার্থী হয়ে আরজেডি (RJD)-র রেখা কুমারীকে প্রায় ৫১ হাজার ভোটে পরাজিত করেন। নীতীশ কুমারের (Nitish Kumar) মন্ত্রিসভায় তিনি ক্যাবিনেট মন্ত্রী (Cabinet Minister) হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০২০ সালের ২০ জানুয়ারি থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি (National President) পদে আছেন জেপি নাড্ডা (JP Nadda)। সেই সময় থেকে বিজেপির সভাপতির উত্তরসূরি নিয়ে জল্পনা চলছিল। যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, কার্যনির্বাহী সভাপতির পদে নিতিন নবীনকে নির্বাচিত করা হয়েছে।

Advertisement
ads

নীতিন নবীনের রাজনৈতিক পথচলা (Political Journey) ১৯৮০ সালের ২৩ মে শুরু হয়। তাঁর পিতা প্রয়াত বিজেপি নেতা নবীন কিশোর সিনহা (Nabin Kishore Sinha)। এবিভিপি (ABVP)-র হাত ধরে ছাত্র রাজনীতিতে অভিষেক। ২০১০ সালে বাঁকিপুর আসন থেকে প্রথমবার বিধানসভা নির্বাচনে জয়ী হন। এরপর থেকে ধারাবাহিকভাবে এই কেন্দ্র থেকে জয়লাভ করছেন।

Continue Reading
Advertisement