বিমার মেয়াদ ফুরোল, সফরসূচিতে নাটকীয় বদল—সড়কপথে বনগাঁ যাচ্ছেন মমতা
Connect with us

রাজনীতি

বিমার মেয়াদ ফুরোল, সফরসূচিতে নাটকীয় বদল—সড়কপথে বনগাঁ যাচ্ছেন মমতা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মতুয়াগড়ে (Matuagor) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জনসভা ও পদযাত্রা (Padayatra) উপলক্ষে সব প্রস্তুতি শেষ। বনগাঁ–ঠাকুরনগর (Bongaon–Thakurnagar) এলাকায় চলছে কড়া নিরাপত্তা (Security), সাজানো হয়েছে মঞ্চ, পথে মোতায়েন একাধিক পুলিশকর্মী। পরিকল্পনা ছিল মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে (Helicopter) বনগাঁ পৌঁছে সেখান থেকে চাঁদপাড়া পর্যন্ত গাড়িতে গিয়ে, প্রায় আড়াই কিলোমিটার পথে হেঁটে পদযাত্রা করবেন। কিন্তু শেষ মুহূর্তে ঘটে যায় বড় বিপত্তি—হেলিকপ্টারের ইনস্যুরেন্স (Insurance) মেয়াদ ফুরিয়ে যাওয়ায় উড্ডয়ন সম্ভব হয়নি।

সূত্রের দাবি, ইনস্যুরেন্স নবীকরণ না হওয়ায় প্রশাসন মুখ্যমন্ত্রীকে হেলিকপ্টারে চড়তে দেয়নি। হঠাৎ সফরসূচি বদলে যেতে হওয়ায় ক্ষুব্ধ হন মমতা। শেষ পর্যন্ত তাঁকে সড়কপথে (Road Route) বনগাঁ যাত্রা করতে হয়।

এদিকে ঠাকুরনগরে মুখ্যমন্ত্রীর সফরের আগেই দেখা দেয় নতুন বিতর্ক। ‘বিতর্কিত পোস্টার’ (Controversial Poster) ঘিরে স্থানীয় রাজনীতিতে উত্তেজনা ছড়ায়। মমতাবালা ঠাকুর শান্তনু ঠাকুরের বিরুদ্ধে থানায় অভিযোগ জানান। শান্তনুর দাবি, পোস্টারের সঙ্গে তাঁর কোনও যোগ নেই—এটি তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব (Factional Fight)।

প্রশাসন জানিয়েছে, সভা ও পদযাত্রার জন্য বনগাঁ ও ঠাকুরনগরকে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে। এক হাজারেরও বেশি পুলিশ, সিসি ক্যামেরা (CCTV), বিশেষ টহল—সবই প্রস্তুত। বনগাঁ-চাকদহ রাস্তায় মঞ্চ, গাইঘাটায় হেলিপ্যাড (Helipad) তৈরি হলেও কপ্টার ব্যবহার হলো না ইনস্যুরেন্স সমস্যায়।

Advertisement
ads

ত্রিকোণ পার্কে (Trikon Park) জনসভা শেষে চাঁদপাড়া থেকে পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী। এসআইআর (SIR) ইস্যুতে উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের পাশে থাকার বার্তাই তাঁর মূল উদ্দেশ্য—জানালেন জেলা তৃণমূল নেতৃত্ব।

Continue Reading
Advertisement