দুর্ঘটনা
বাসের ধাক্কায় বৃহন্নলার মৃত্যু: টোলগেটের কাছে মর্মান্তিক দুর্ঘটনা, রায়গঞ্জে পাঠানো হল মৃতদেহ
ডিজিটাল ডেস্কঃ ডালখোলা (Dalkhola) সূর্যাপুর (Suryapur) এলাকার টোলগেটের (Toll Gate) কাছে পথ দুর্ঘটনায় (Road Accident) মর্মান্তিকভাবে প্রাণ হারালেন এক বৃহন্নলা (Transgender Woman)। মঙ্গলবার সকালে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃতার নাম চন্দনা রায় (Chandana Roy), বয়স ৫৪ বছর। বাড়ি হেমতাবাদ (Hemtabad) থানার ডেহুচি গ্রামে হলেও কিছুদিন ধরে তিনি সূর্যাপুরেই থাকতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো এদিন সকালে কাজের উদ্দেশে বেরিয়েছিলেন চন্দনা দেবী। টোলগেট সংলগ্ন এলাকায় পৌঁছতেই একটি বাসের (Bus) ধাক্কায় গুরুতর আহত হন তিনি। রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি তাকে কানকি স্বাস্থ্যকেন্দ্র (Kanki Health Centre)-এ নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত (Dead) বলে ঘোষণা করেন।
তার দেহ ময়নাতদন্তের (Post-mortem) জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত (Investigation) শুরু করেছে পুলিশ (Police)। কীভাবে দুর্ঘটনা ঘটল, বাসের গতিবেগ বা অবহেলা জড়িত কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। এই আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় এলাকায়।


