বাইক গ্যারাজের আড়ালে বেআইনি তেলের ব্যবসা? বিধ্বংসী আগুনে মৃত গ্যারাজ মালিক
Connect with us

দুর্ঘটনা

বাইক গ্যারাজের আড়ালে বেআইনি তেলের ব্যবসা? বিধ্বংসী আগুনে মৃত গ্যারাজ মালিক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ হাওড়া (Howrah) জেলায় একটি বাইকের গ্যারাজে (Bike Garage) বিধ্বংসী আগুন (Massive Fire) লেগে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার আন্দুলের (Andul) মৌড়িগ্রাম ও নিমতলা সংলগ্ন এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্দীপ দাস নামে ওই গ্যারাজ মালিক এদিন গ্যারাজে কাজ করছিলেন। হঠাৎই আগুন লেগে যায় এবং দাহ্য পদার্থ (Flammable Materials) মজুত থাকার কারণে মুহূর্তে আগুন ভয়াবহ রূপ নেয়। কয়েক মিনিটের মধ্যেই গোটা এলাকা কালো ধোঁয়ায় (Smoke) ঢেকে যায়। আশেপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

ঘটনার খবর পেয়ে দমকল (Fire Brigade)-এর দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও আগুন কীভাবে লাগল তা এখনও পরিষ্কার নয়। প্রাথমিক অনুমান, বাইক সারানোর সময় বৈদ্যুতিক শর্টসার্কিট (Short Circuit) থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

অন্যদিকে, স্থানীয়দের দাবি আরও চাঞ্চল্য তৈরি করেছে। তাঁদের অভিযোগ, এই গ্যারাজের আড়ালে বেআইনি তেলের ব্যবসা (Illegal Fuel Trade) চলত এবং প্রচুর তেল মজুত ছিল। সেই কারণেই আগুন মুহূর্তে তীব্র আকার ধারণ করেছে বলে তাঁদের বক্তব্য।

Advertisement
ads

ভয়াবহ এই আগুনে গুরুতরভাবে ঝলসে ঘটনাস্থলেই মারা যান গ্যারাজ মালিক সন্দীপ দাস। তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি গ্যারাজে অবৈধ তেল বেচাকেনা হত কি না, সেই বিষয়েও তদন্ত শুরু হয়েছে। পুরো ঘটনার সত্যতা যাচাইয়ে পুলিশ কাজ করছে।