ফের SIR আতঙ্কে আত্মঘাতী যুবক! রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ৭
Connect with us

আত্মহত্যা

ফের SIR আতঙ্কে আত্মঘাতী যুবক! রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ৭

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ SIR আতঙ্ক (SIR Anxiety) যেন থামছেই না। হাওড়ার (Howrah) উলুবেড়িয়া (Uluuberia) থেকে মঙ্গলবার সকালে উদ্ধার হয়েছে এক যুবকের ঝুলন্ত দেহ (Hanging Body)। মৃতের নাম জাহির মাল (Jahir Mal), বয়স আনুমানিক ৩০ বছর। তিনি উলুবেড়িয়া-২ ব্লকের খালিসানি (Khalisani) গ্রামপঞ্চায়েত এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে খবর, স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR (Special Intensive Revision) সংক্রান্ত দিনক্ষণ ঘোষণা হতেই আতঙ্কে (Fear) ভুগছিলেন ওই যুবক। কয়েক দিন ধরেই মানসিকভাবে চাপে ছিলেন তিনি। মঙ্গলবার সকালে নিজের বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত কয়েক দিন ধরেই জাহির উদ্বিগ্ন (Anxious) ছিলেন। বিষয়টি তিনি পরিবারের লোকজনকেও জানিয়েছিলেন। বারবার বলছিলেন, “এবার কী হবে জানি না, খুব ভয় লাগছে।” মঙ্গলবার সকালে ঘরে তাঁকে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। সঙ্গে সঙ্গে খবর যায় উলুবেড়িয়া থানায় (Uluuberia Police Station)। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে (Post-mortem) পাঠায়।

Advertisement
ads ads

এই নিয়ে SIR-সংক্রান্ত উদ্বেগে রাজ্যে মৃত্যুর (Deaths Linked to SIR Fear) সংখ্যা দাঁড়াল সাত। ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) পানিহাটি (Panihati), ব্যারাকপুর (Barrackpore), বীরভূমের (Birbhum) ইলামবাজার (Ilambazar), পূর্ব বর্ধমানের (East Burdwan) জামালপুর (Jamalpur), হুগলির (Hooghly) ডানকুনি (Dankuni) এবং পূর্ব মেদিনীপুরের (East Midnapore) রামনগরে (Ramnagar) SIR আতঙ্কে মৃত্যুর ঘটনা ঘটেছে।

দিনহাটায় (Dinhata) আরও এক বৃদ্ধ আত্মহত্যার (Suicide Attempt) চেষ্টা করেছিলেন, বর্তমানে তিনি হাসপাতালে (Hospital) চিকিৎসাধীন।

এদিকে মঙ্গলবার থেকেই বুথে বুথে (Booth Level) এনুমারেশন ফর্ম (Enumeration Form) বিলি শুরু হয়েছে। ঠিক সেই দিনেই ফের ঘটল আত্মঘাতী হওয়ার (Suicide) ঘটনা। ফলে SIR আতঙ্ক ঘিরে রাজ্যজুড়ে (Across Bengal) উদ্বেগ বাড়ছে।

Advertisement
ads ads