ভিনরাজ্যে পরিযায়ী বাঙালি শ্রমিকের মৃত্যু, SIR আতঙ্কে আত্মঘাতী অভিযোগ পরিবারের
Connect with us

রাজ্যের খবর

ভিনরাজ্যে পরিযায়ী বাঙালি শ্রমিকের মৃত্যু, SIR আতঙ্কে আত্মঘাতী অভিযোগ পরিবারের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভিনরাজ্যে (Other State) কাজ করতে গিয়ে মৃত্যু এক পরিযায়ী (Migrant) বাঙালি শ্রমিকের (Worker)। পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) জামালপুরের (Jamalpur) বাসিন্দা বিমল সাঁতরা (Bimal Santra)। তিনি তামিলনাড়ুর (Tamil Nadu) তাঞ্জাভুরে (Thanjavur) ধান কাটার (Paddy Harvesting) কাজে গিয়েছিলেন। সেখানেই অসুস্থ হয়ে মৃত্যু হয় তাঁর।

তবে মৃতের পরিবারের (Family) দাবি— সম্প্রতি কেন্দ্রীয় সরকারের (Central Government) ঘোষণা করা ‘বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া’ বা SIR (Special Intensive Revision) নিয়ে প্রবল মানসিক চাপ (Mental Stress)-এ ভুগছিলেন বিমলবাবু। সেই আতঙ্ক থেকেই তিনি বিষ (Poison) খেয়ে আত্মঘাতী (Suicide) হয়েছেন বলে অভিযোগ।

বিমলবাবুর ছেলে বাপি সাঁতরা (Bapi Santra) বলেন, “বাবা খুব চিন্তিত ছিলেন। বারবার বলতেন, যদি কাগজপত্রে (Documents) কোনও সমস্যা হয়, তাহলে কী হবে? সেই ভয়েই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।” পরিবার সূত্রে জানা গেছে, তাঞ্জাভুর মেডিক্যাল কলেজে (Medical College) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বিমলবাবুর।

পরে প্রশাসনের (Administration) উদ্যোগে বিমলবাবুর দেহ বিমানে (Air Transport) কলকাতায় আনা হয় এবং সেখান থেকে গাড়িতে তাঁর নিজ গ্রাম জামালপুরের নবগ্রাম ওড়িশা পাড়ায় (Nabagram Odisha Para) পৌঁছে দেওয়া হয়। শনিবার সন্ধ্যায় তাঁর দেহ পৌঁছতেই এলাকায় নেমে আসে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েন পরিবার ও প্রতিবেশীরা।

Advertisement
ads ads

এদিন বিমলবাবুর বাড়িতে যান জামালপুরের তৃণমূল (TMC) বিধায়ক অলোক মাঝি (Alok Majhi) ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব। অলোকবাবুর অভিযোগ, “SIR নিয়ে গরিব মানুষের মধ্যে ভয় (Fear) তৈরি করেছে কেন্দ্রীয় সরকার। এর সঙ্গে ১০০ দিনের কাজ (100 Days Work) বন্ধ করে তাঁদের আরও বিপদে ফেলা হচ্ছে।”

অন্যদিকে বিজেপি (BJP) এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন (Baseless) বলে উড়িয়ে দিয়েছে। দলের তরফে প্রতিক্রিয়া— “তৃণমূলের দাবি হাস্যকর। কেউ অসুস্থ হয়ে মারা গেলেও তারা এখন SIR-কে দায়ী করছে। এই প্রক্রিয়া নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।”

তবে এই প্রথম নয়— এর আগেও রাজ্যের বিভিন্ন প্রান্তে SIR আতঙ্কে আত্মঘাতীর (Suicide Due To SIR Fear) খবর সামনে এসেছে, যদিও প্রশাসন জানিয়েছে, “এই ঘটনাগুলি এখনও সরকারিভাবে (Officially) প্রমাণিত নয়।”

Advertisement
ads ads

এদিকে SIR ইস্যুতে আন্দোলনে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। আগামী মঙ্গলবার (Tuesday) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) নেতৃত্বে রাজ্যজুড়ে হবে প্রতিবাদ মিছিল (Protest Rally)। দুপুর দেড়টা নাগাদ বিআর আম্বেদকর (B. R. Ambedkar) মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি (Jorasanko Thakurbari) পর্যন্ত যাবে এই মিছিল।
প্রসঙ্গত, মঙ্গলবার থেকেই বাংলায় শুরু হচ্ছে SIR প্রক্রিয়া।