বিপর্যস্ত দেশের অর্থনীতি, জিডিপিতে ভারতকে পিছনে ফেললো প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ
Connect with us

দেশ

বিপর্যস্ত দেশের অর্থনীতি, জিডিপিতে ভারতকে পিছনে ফেললো প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৪ অক্টোবর :  করোনা মহামারীতে দীর্ঘদিন দেশে লাগু ছিল লকডাউন। বন্ধ ছিল একের পর এক ক্ষেত্র। জীবনহানি, চাকরি ছাটাই, ব্যবসায় লোকসানের ফলে বিপর্যস্ত অর্থনীতি। দেশের এই বেহাল দশা অজানা নয় কারোরই। সম্প্রতি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক মুদ্রা ভান্ডারের রিপোর্ট। যে রিপোর্টে পূর্বাভাস দেওয়া হয়েছে জিডিপি সংক্রান্ত বিষয়।

এই রিপোর্টে প্রকাশ পেয়েছে, মাথাপিছু আয়ের হারে ভারতকে পিছনে ফেলতে চলেছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। এই রিপোর্টে আরো বলা হয়েছে, চলতি বছরে বিশ্বে অর্থনীতি প্রায় ৪.৪শতাংশ হারে সঙ্কুচিত হবে। সেখানে ভারতের অর্থনীতি প্রায় ১০.৩শতাংশ হারে সঙ্কুচিত হবে বলে দেখানো হয়েছে এই রিপোর্টে।এর জের পড়বে দেশের অর্থনীতির পাশাপাশি সমস্ত ক্ষেত্রেই।রিপোর্ট অনুযায়ী ভারতের জিডিপি নেমে দাঁড়াবে ১৮৭৭ ডলারে।সেখানে বাংলাদেশের জিডিপি হবে ১৮৮৮ ডলারে। তবে এই রিপোর্টে আশা প্রকাশ করা হয়েছে, শীঘ্রই ভারত তার অর্থনৈতিক সক্ষমতা বাড়িয়ে তুলবে।এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে এগিয়ে যেতে ইতিমধ্যে শুরু হয়েছে আনলক পর্ব। ফিরে এসেছে ৯০শতাংশ কর্মক্ষমতা। সেদিকে তাকিয়ে আইএমএফ আশা প্রকাশ করেছে, ২০২১সালে ভারতে জিডিপি বৃদ্ধির হার হবে ৮.৮শতাংশ। তবে এই রিপোর্ট প্রকাশিত হতেই মোদীর ৫ট্রিলিয়নের অর্থনীতির স্বপ্নকে কটাক্ষ করে ট্যুইট করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দোপাধ্যায়।

Continue Reading
Advertisement