আত্মহত্যা
এশিয়ান গেমসের জুজুৎসু খেলোয়াড় রোহিণী কালামের দেহ উদ্ধার, আত্মহত্যার অনুমান পুলিশের
ডিজিটাল ডেস্কঃ এশিয়ান গেমসে (Asian Games) ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা জুজুৎসু (Jiu-Jitsu) খেলোয়াড় ও কোচ রোহিণী কালাম (Rohini Kalam)-এর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) দেওয়াসে (Dewas)। বয়স ৩৫। রবিবার সকালে নিজ ঘর থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান—আত্মহত্যা (Suicide)।
রোহিণীর দেহ প্রথম দেখতে পান তাঁর ছোট বোন রোশনি কালাম (Roshni Kalam)। সে সময় তাঁদের মা ও ভাই মন্দিরে ছিলেন, আর বাবা—ব্যাংক নোট প্রেসের (Bank Note Press) কর্মী—বাড়িতে ছিলেন না। রোশনি জানান, দরজা ভিতর থেকে বন্ধ ছিল। জানালা দিয়ে রোহিণীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট (Suicide Note) পাওয়া যায়নি।
পরিবার সূত্রে জানা গিয়েছে, রোহিণী কিছুদিন ধরে মানসিক চাপে (Mental Stress) ভুগছিলেন। স্থানীয় এক বেসরকারি স্কুলে কোচ হিসেবে কাজ করতেন তিনি। পরিবারের দাবি, কর্মস্থলের প্রশাসনিক চাপ ও সহকর্মীদের বিরক্তির কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। পাশাপাশি, তিনি আইপিএস (IPS) পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন এবং বিক্রম পুরস্কার (Vikram Award) পাওয়ার জন্য দীর্ঘদিন চেষ্টা করছিলেন। পাঁচ মাস আগে পেটের অস্ত্রোপচার (Surgery) হওয়ার পর থেকেই শরীরও ভালো ছিল না।
রোহিণী ২০০৭ সালে জুজুৎসুতে নামেন এবং ২০১৫ সালে পেশাদার (Professional) খেলোয়াড় হিসেবে কেরিয়ার শুরু করেন। ১৯তম এশিয়ান গেমসে ভারতের হয়ে খেলেন তিনি। ২০২২ সালে থাইল্যান্ড ওপেন গ্রাঁ প্রি (Thailand Open Grand Prix)-এর ৪৮ কেজি বিভাগে ও ২০২৪ সালে আবুধাবিতে (Abu Dhabi) এশিয়ান জুজুৎসু চ্যাম্পিয়নশিপে (Asian Jiu-Jitsu Championship) ব্রোঞ্জ (Bronze) জেতেন। তিনিই ছিলেন ভারতের একমাত্র খেলোয়াড় যিনি ২০২২ সালের বিশ্ব গেমসে (World Games, Birmingham) নির্বাচিত হয়েছিলেন।
পুলিশ জানিয়েছে, কাজের চাপ, শারীরিক অসুস্থতা ও মানসিক ক্লান্তি—এই তিনটি বিষয়কেই তদন্তের আওতায় আনা হয়েছে। পোস্টমর্টেম (Post-Mortem) রিপোর্টের অপেক্ষা চলছে।


