ঢাকা বিমানবন্দরে আগুন! ষড়যন্ত্র নাকি দুর্ঘটনা? ইউনূস বললেন, “ভয় নয়, তদন্তই একমাত্র উত্তর।” পড়ুন বিস্তারিত...
Connect with us

দুর্ঘটনা

ঢাকা বিমানবন্দরে আগুন! ষড়যন্ত্র নাকি দুর্ঘটনা? ইউনূস বললেন, “ভয় নয়, তদন্তই একমাত্র উত্তর।” পড়ুন বিস্তারিত…

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (Hazrat Shahjalal International Airport) শনিবার ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের পেছনে নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত ষড়যন্ত্র (Conspiracy)—সেই প্রশ্নে তোলপাড় গোটা দেশ। ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার (Interim Government of Bangladesh)। যদি প্রমাণ পাওয়া যায় যে এই আগুন ইচ্ছাকৃতভাবে (Deliberately) লাগানো হয়েছে, তাহলে নেওয়া হবে কঠোর (Strict) পদক্ষেপ—সাফ জানিয়ে দিয়েছেন সরকারের প্রধান মহম্মদ ইউনূস (Mohammad Yunus)

দুপুর আড়াইটে নাগাদ বিমানবন্দরের কার্গো ভিলেজ (Cargo Village) এলাকায় আগুন লাগে। যেখানে আমদানিকৃত পণ্য রাখা হত, সেই অংশ থেকেই আগুনের সূত্রপাত হয়। ধোঁয়ায় ঢেকে যায় বিস্তীর্ণ এলাকা, বন্ধ হয়ে যায় সমস্ত উড়ান চলাচল (Flight Operations)। ৩৭টি ইঞ্জিন ও ২০০-র বেশি দমকল কর্মীর প্রয়াসে প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় ২৫ জন ফায়ার সার্ভিস সদস্য সহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

রাত ৯টার পর বিমান চলাচল আবার স্বাভাবিক হয়। তবে আগুনের ক্ষয়ক্ষতি এবং এর প্রকৃতি ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। সম্প্রতি দেশে একের পর এক অগ্নিকাণ্ড (Fire Incidents)–এর ঘটনার জেরে জনমনে তৈরি হয়েছে উদ্বেগ (Public Concern)

Advertisement
ads

ইউনূস বলেন, “দেশজুড়ে যেসব আগুন লাগার ঘটনা ঘটছে, তা আমরা নজরে রাখছি। যদি প্রমাণ হয় এগুলো নাশকতা (Sabotage) বা অন্তর্ঘাত (Subversion), তাহলে যারাই এই আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে, তারা সফল হবে না যদি আমরা ভয়কে বিচারবুদ্ধির উপর স্থান না দিই।”

এই ঘটনার ঠিক আগেই, মঙ্গলবার মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় একটি রাসায়নিক গুদামে আগুনে ১৬ জনের মৃত্যু হয়। এরপর বৃহস্পতিবার চট্টগ্রামের একটি বেসরকারি কোম্পানিতেও আগুন লাগে।

অতএব, বারবার ঘটতে থাকা এই সংকটজনক পরিস্থিতি (Crisis) নিয়ে জাতীয় পর্যায়ে তৎপর হয়েছে প্রশাসন। তদন্তে নামবে একাধিক নিরাপত্তা সংস্থা (Security Agencies)। সরকার নিশ্চিত করতে চায়, ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

Advertisement
ads