ভাইরাল খবর
মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তায় ফের প্রশ্ন! মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বন্দুক নিয়ে হাজির এক ব্যক্তি
ডিজিটাল ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির নিরাপত্তা নিয়ে আবারও বড় প্রশ্ন উঠে এলো। কালীঘাটে (Kalighat) মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের এলাকা থেকে বন্দুক (Gun) সহ এক ব্যক্তিকে আটক করে পুলিশ। জানা গেছে, ওই ব্যক্তি একজন বেসরকারি স্কুলের শিক্ষক (Private School Teacher), নাম দেবাঞ্জন চট্টোপাধ্যায়, বয়স ৫১ বছর। তিনি সল্টলেক (Salt Lake) এলাকার বাসিন্দা।
সূত্রের খবর, দেবাঞ্জন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে কিছু কাগজপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে গিয়েছিলেন। তখন তাঁর গাড়ি তল্লাশি (Search) চলাকালীন পুলিশ একটি বন্দুক উদ্ধার করে। সঙ্গে ছিল গুলি (Bullets) ও অন্যান্য সামগ্রী। ঘটনাস্থলেই পুলিশ তাঁকে আটক (Detain) করে এবং পরে কালীঘাট থানায় নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, দেবাঞ্জনের কাছে বন্দুকটির বৈধ লাইসেন্স (License) ছিল। তিনি শ্রীরামপুর রাইফেল ক্লাবের (Srirampur Rifle Club) সদস্য বলেও জানা গেছে। তাঁর দাদা জানিয়েছেন, দেবাঞ্জন একজন স্কুলশিক্ষক এবং আইন মেনেই বন্দুকটি বহন করছিলেন।
জিজ্ঞাসাবাদে দেবাঞ্জন পুলিশকে জানান, তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন এবং বন্দুকটি নিজেই দেখিয়েছিলেন যাতে কোনও ভুল বোঝাবুঝি না হয়। পুলিশ অবশ্য তাঁকে মুখ্যমন্ত্রীর বাড়ির ভেতরে ঢুকতে দেয়নি। বেশ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বৈধ কাগজ দেখানোর ভিত্তিতে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
তবে এই ঘটনাটি নতুন করে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থার (Security Arrangement) উপর প্রশ্ন তুলেছে। কারণ এর আগেও এমন কিছু ঘটনা ঘটেছে কালীঘাটে।
২০২৩ সালে এক যুবক মুখ্যমন্ত্রীর বাড়ির রাস্তা দিয়ে ঢোকার চেষ্টা করার সময় আটক হন। তাঁর গাড়ি থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র (Firearm) ও ভোজালি (Sharp Weapon)। এছাড়াও, আরও একটি ঘটনায় এক যুবক মুখ্যমন্ত্রীর বাড়ির পাঁচিল টপকে ভেতরে ঢুকে পড়েছিলেন।
পুলিশ সেই সময় বলেছিল, ওই ব্যক্তি চুরির উদ্দেশ্যে ঢুকেছিলেন, যদিও বিষয়টি নিয়ে তদন্ত (Investigation) হয়েছিল। এসব ঘটনার পরেও মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা জোরদার করা হলেও, এ ধরনের ঘটনা থামছে না, যা উদ্বেগ বাড়াচ্ছে প্রশাসনের মধ্যে।

