জ়ুবিন গর্গের মৃত্যুকে কেন্দ্র করে অখিল গগৈর বিরুদ্ধে মানহানির মামলা হিমন্ত-পত্নীর
Connect with us

দেশের খবর

জ়ুবিন গর্গের মৃত্যুকে কেন্দ্র করে অখিল গগৈর বিরুদ্ধে মানহানির মামলা হিমন্ত-পত্নীর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সংগীতশিল্পী জ়ুবিন গর্গের (Zubeen Garg) মৃত্যুর ঘটনায় অসমে চলছে উত্তাল পরিস্থিতি। এবার সেই ঘটনাকে ঘিরে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার (Himanta Biswa Sarma) স্ত্রী রিঙ্কি ভুঁইয়া শর্মা (Riniki Bhuyan Sharma) রাইজর দল (Raijor Dal)-এর প্রধান অখিল গগৈ (Akhil Gogoi)-র বিরুদ্ধে মানহানির মামলা (Defamation Case) দায়ের করলেন।

অভিযোগ, জ়ুবিন যে নর্থইস্ট ফেস্টিভাল (Northeast Festival) উপলক্ষে সিঙ্গাপুরে গিয়েছিলেন, সেই আয়োজনে নাকি রিঙ্কি ভুঁইয়া শর্মার সংস্থা যুক্ত ছিল — এমন দাবি করে অখিল গগৈ। তবে এই অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে পালটা আইনি পদক্ষেপ নেন হিমন্ত পত্নী।

রিঙ্কি ভুঁইয়া শর্মার তরফে দাবি করা হয়েছে, তাঁর সংস্থার নাম ভুলভাবে টেনে এনে সম্মানহানি করা হয়েছে, যা আইনি শাস্তিযোগ্য অপরাধ। সেই কারণেই অখিল গগৈর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের (Scuba Diving) সময় মৃত্যু হয় শিল্পী জ়ুবিন গর্গের। জলে নামার পরেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে (Hospital) নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

Advertisement
ads

এই মৃত্যুর ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর মোড় নিচ্ছে তদন্ত। এখন পর্যন্ত ৫ জনকে গ্রেফতার (Arrested) করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন জ়ুবিনের ঘনিষ্ঠ শ্যামকানু মাহাতো, সিদ্ধার্থ শর্মা, শেখর জ্যোতি গোস্বামী এবং অমৃতপ্রভ মহন্ত। গ্রেফতার করা হয়েছে জ়ুবিনের তুতো ভাই সন্দীপন গর্গকেও (Sandeepan Garg), যিনি অসম পুলিশের ডিএসপি পদমর্যাদার (DSP Rank) এক অফিসার।

সিঙ্গাপুর সফরে জ়ুবিনের সঙ্গে ছিলেন সন্দীপনও। মৃত্যুর ঘটনার কয়েক সপ্তাহ পরই সন্দীপনকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে (Police Custody) রয়েছেন এবং তাঁকে সাসপেন্ড (Suspended) করা হয়েছে বলে জানানো হয়েছে অসম পুলিশের তরফে।

এই ঘটনার প্রেক্ষিতে একদিকে তদন্ত চলছে পুরোদমে, অন্যদিকে রাজ্য রাজনীতিতে চলছে পাল্টা অভিযোগ-পালটা মানহানির লড়াই।

Advertisement
ads
Continue Reading
Advertisement