বারাণসীতে তৈরি হচ্ছে বিশ্বের উচ্চতম শিবলিঙ্গ! ১০০ কোটির প্রকল্পে সেজে উঠছে পবিত্র কাশীধাম
Connect with us

দেশের খবর

বারাণসীতে তৈরি হচ্ছে বিশ্বের উচ্চতম শিবলিঙ্গ! ১০০ কোটির প্রকল্পে সেজে উঠছে পবিত্র কাশীধাম

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভারতের অন্যতম পবিত্র তীর্থস্থান বারাণসী (Varanasi) এবার সাক্ষী হতে চলেছে এক ঐতিহাসিক প্রকল্পের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) লোকসভা কেন্দ্রে নির্মিত হতে চলেছে বিশ্বের সর্বোচ্চ শিবলিঙ্গ (World’s Tallest Shivling) এবং একটি আন্তর্জাতিক মানের শিব থিম পার্ক (Shiv Theme Park)। পুরো প্রকল্পে প্রাথমিকভাবে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা করা হয়েছে।

বারাণসী পৌর নিগমের (Municipal Corporation) তথ্য অনুযায়ী, ভেলুপুর (Velupur) এলাকায় প্রায় ২০ একর জমির উপর গড়ে তোলা হবে এই আধুনিক পার্ক। এর কেন্দ্রবিন্দুতে থাকবে প্রায় ১৩০ ফুট উচ্চতার বিশাল শিবলিঙ্গ। শিবলিঙ্গকে ঘিরে তৈরি হবে বিশেষ ওয়াকওয়ে (Walkway), অত্যাধুনিক লেজার শো (Laser Show) এবং দর্শনার্থীদের জন্য উন্নত পরিকাঠামো।

শুধু ধর্মীয় আকর্ষণ নয়, পার্কটিতে শিশুদের জন্য বিভিন্ন রাইড (Ride), ফুড কোর্ট (Food Court) এবং বারাণসীর ঐতিহ্যবাহী শিল্পকলাকে তুলে ধরতে বিশেষ আর্ট গ্যালারি (Art Gallery) তৈরি করা হবে। সেখানে পদ্ম সম্মানপ্রাপ্ত শিল্পীদের সৃষ্টিকর্মের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের বিলুপ্তপ্রায় শিল্পকলার নিদর্শনও প্রদর্শিত হবে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভবিষ্যতে এই প্রকল্পের অংশ হিসেবে একটি তারামণ্ডল (Planetarium) তৈরির পরিকল্পনাও রয়েছে। আগামী ৮ থেকে ৯ মাসের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। ইতিমধ্যেই টেন্ডার (Tender) প্রক্রিয়া শুরু হয়েছে।

Advertisement
ads

পর্যটন বিশেষজ্ঞদের মতে, কাশী বিশ্বনাথ করিডোর (Kashi Vishwanath Corridor)-এর সাফল্যের পর এই প্রকল্প বারাণসীর ধর্মীয় ও সাংস্কৃতিক পর্যটনে নতুন মাত্রা যোগ করবে। একই সঙ্গে স্থানীয় অর্থনীতি, হোটেল শিল্প এবং ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

Continue Reading
Advertisement