রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে পুলিশের অভিযানে ধরা পড়ল ব্রাউন সুগার সহ তিন যুবক
Connect with us

উত্তর দিনাজপুর

রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে পুলিশের অভিযানে ধরা পড়ল ব্রাউন সুগার সহ তিন যুবক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রায়গঞ্জে ফের মাদক পাচার চক্রের জালে বড়সড় সাফল্য পুলিশের। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় (Siliguri More) এলাকা থেকে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৩০০ গ্রাম ব্রাউন সুগার (Brown Sugar), যার বাজারমূল্য আনুমানিক ৩ লক্ষ টাকা (Rs 3 Lakh)।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা একটি সরকারি বাসে (Government Bus) করে মালদা থেকে শিলিগুড়ির উদ্দেশে রওনা দিয়েছিল। বাসটি রায়গঞ্জে পৌঁছাতেই তল্লাশি অভিযান (Search Operation) চালিয়ে তাদের আটক করে রায়গঞ্জ থানার (Raiganj Police Station) পুলিশ।

গ্রেফতার হওয়া তিন যুবকের মধ্যে দু’জনের বাড়ি মালদার কালিয়াচক থানার (Kaliachak Police Station) হাজিনগর এলাকায় এবং অপরজনের বাড়ি বৈষ্ণবনগর থানার (Baishnabnagar Police Station) জৈনপুর এলাকায়। ধৃতদের নাম — হালিম শেখ (২১), এমাজউদ্দিন (২২) এবং সুশান্ত রবি দাস (২৮)।

পুলিশের প্রাথমিক অনুমান, এই ব্রাউন সুগার পাচারের উদ্দেশ্যে বিহারে (Bihar) নিয়ে যাওয়া হচ্ছিল। মাদক চক্রে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানতেই তদন্ত (Investigation) শুরু করেছে পুলিশ।

Advertisement
ads

উল্লেখ্য, মাত্র কয়েকদিন আগেই রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকা থেকে এক যুবকের কাছ থেকেও ব্রাউন সুগার উদ্ধার হয়েছিল। ফের একই এলাকা থেকে এই ধরনের মাদক উদ্ধারে উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনের।

Continue Reading
Advertisement