উৎসবের মরশুমে কেন্দ্রের উপহার, বাড়তে পারে মহার্ঘ ভাতা
Connect with us

ভাইরাল খবর

উৎসবের মরশুমে কেন্দ্রের উপহার, বাড়তে পারে মহার্ঘ ভাতা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ উৎসবের মৌসুমে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আসতে চলেছে সুখবর। সূত্রের খবর, কেন্দ্রীয় ক্যাবিনেট (Cabinet) এবার মহার্ঘ ভাতা বা ডিএ (Dearness Allowance) বাড়ানোর পরিকল্পনা করছে। মহানবমীর দিনই অনুষ্ঠিত হতে চলেছে ক্যাবিনেটের বৈঠক, আর সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে।

চলতি বছরের শুরুতে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ানো হয়েছিল ২ শতাংশ। মার্চ মাস থেকে কার্যকর হয় সেই হারে ভাতা। কিন্তু মাত্র ছ’মাসের মধ্যেই ফের ডিএ বৃদ্ধির পথে হাঁটছে কেন্দ্র। যদি সিদ্ধান্ত হয়, তবে জুলাই মাস থেকেই কার্যকর হবে নতুন ডিএ।

প্রসঙ্গত, করোনা অতিমারীর সময় টানা তিনবার ডিএ স্থগিত করে দিয়েছিল কেন্দ্র। তবে ২০২১ সাল থেকে ফের কর্মীদের হাতে আসতে শুরু করে ভাতা। এর আগে ২০২৪ সালের জুলাইয়ে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ানো হয়েছিল ৩ শতাংশ। ফলে তা ৫০ থেকে বেড়ে হয়েছিল ৫৩ শতাংশ। এবার তা আরও ২ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে।

Advertisement
ads

কেন্দ্রের এই সিদ্ধান্ত কার্যকর হলে উৎসবের মরশুমে কর্মচারীদের হাতে অতিরিক্ত অর্থ পৌঁছবে, যা সরাসরি প্রভাব ফেলবে খুচরো বাজার ও ভোগব্যয়ে। অর্থনীতিবিদদের মতে, ডিএ বৃদ্ধির ফলে একদিকে যেমন কর্মচারীরা উপকৃত হবেন, তেমনই বাজারেও আসবে উৎসবের বাড়তি গতি।

Continue Reading
Advertisement