বিনোদন
৫ বছরের প্রেমের পরিণতি! অবশেষে বিবাহবন্ধনে বাঁধলেন সেলেনা ও বেনি
ডিজিটাল ডেস্কঃ পাঁচ বছরের প্রেম অবশেষে পূর্ণতা পেল বিয়েতে। বিশ্বের অন্যতম জনপ্রিয় পপ তারকা সেলেনা গোমেজ (Selena Gomez) ও সংগীত প্রযোজক বেনি ব্লাঙ্কো (Benny Blanco) জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। ২৭ সেপ্টেম্বর, শুক্রবার গাঁটছড়া বাঁধলেন এই যুগল, যা নিশ্চিত করলেন সেলেনা নিজেই ইনস্টাগ্রামে একটি পোস্টের (Instagram Post) মাধ্যমে।
সেলেনা গোমেজ ইনস্টাগ্রামে বিয়ের কিছু রোমান্টিক ছবি শেয়ার করেন, যার ক্যাপশনে লেখা ছিল, ‘9-27-25’—অর্থাৎ তাদের বিয়ের দিন। ছবিতে দেখা যাচ্ছে নবদম্পতি একে অপরকে আলিঙ্গন (Hug) ও চুম্বনে (Kiss) আবদ্ধ করে রেখেছেন। বেনি ব্লাঙ্কো মন্তব্য করেন, “আমার স্ত্রী।”
সেলেনা বিয়ের সাজে ছিলেন নজরকাড়া—সাদা ফুলেল নকশার গাউন (Wedding Gown) আর মাথায় হালকা পর্দা। বেনি ব্লাঙ্কো ছিলেন ক্লাসিক কালো টাক্সিডো (Tuxedo) ও বো-টাইয়ে (Bow Tie), রাল্ফ লরেনের (Ralph Lauren) ডিজাইনে তৈরি পোশাকে।
বিয়ের অনুষ্ঠানটি ছিল সুপরিকল্পিত ও তারকাবহুল (Star-studded)। পরিকল্পনায় ছিলেন বিখ্যাত ইভেন্ট প্ল্যানার মিন্ডি ওয়েইস (Mindy Weiss)। অতিথিদের থাকার ব্যবস্থা করা হয়েছিল লস অ্যাঞ্জেলেসের এল এনকান্টো হোটেলে (El Encanto Hotel), যেখানে এক রাতের ঘরভাড়া প্রায় ৩,৫০০ মার্কিন ডলার।
উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীরা। অনুষ্ঠান ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সেলেনার ইনস্টাগ্রাম পোস্টে পড়ে ৭ মিলিয়নের বেশি প্রতিক্রিয়া (Reactions)।
View this post on Instagram
সেলেনার ব্যক্তিগত জীবন বরাবরই মিডিয়া ও ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। বিশেষ করে কানাডিয়ান গায়ক জাস্টিন বিবার (Justin Bieber)-এর সঙ্গে তার দীর্ঘ সম্পর্ক নিয়ে আলোচনার শেষ ছিল না। যদিও ২০১৮ সালে বিবার হেইলি বল্ডউইনের (Hailey Baldwin) সঙ্গে বাগদান করলে সেই সম্পর্কের ইতি ঘটে। পরবর্তীতে সেলেনা নিজেকে সম্পূর্ণরূপে সঙ্গীত ও নিজের কেরিয়ারে মনোনিবেশ করেন।
বেনি ব্লাঙ্কোর সঙ্গে সেলেনার প্রথম পরিচয় ঘটে ২০১৯ সালে একটি গানের কাজ করতে গিয়ে। ২০২৩ সালের ডিসেম্বরে তাদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে। আর সেই প্রেমই এবার পরিণত হল চিরন্তন বন্ধনে—বিয়েতে।


