নভেম্বরে ভারতে আসছেন লিওনেল মেসিরা, কোথায় ও কার বিরুদ্ধে খেলবেন জানাল আর্জেন্টিনা
Connect with us

খেলার খবর

নভেম্বরে ভারতে আসছেন লিওনেল মেসিরা, কোথায় ও কার বিরুদ্ধে খেলবেন জানাল আর্জেন্টিনা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা (Argentina) জাতীয় ফুটবল দল এবার ভারতে! বহু প্রতীক্ষার পর লিওনেল মেসিরা (Lionel Messi & Team) ফের ভারতের মাটিতে নামতে চলেছেন একটি প্রীতি ম্যাচ (Friendly Match) খেলতে।

আগেই জানা গিয়েছিল, নভেম্বর মাসে প্রীতি ম্যাচ খেলতে ভারতে আসবে আর্জেন্টিনা। এবার আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাল আর্জেন্টিনা ফুটবল সংস্থা (AFA – Argentine Football Association)।

আগামী ১০ থেকে ১৮ নভেম্বরের মধ্যে আর্জেন্টিনা দুটি ম্যাচ খেলবে—একটি আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় (Angola), অপরটি ভারতে। ১১ নভেম্বর অ্যাঙ্গোলার রাজধানী লুয়েন্ডার (Luanda) ‘১১ দ্য নভেম্বরো স্টেডিয়ামে’ (11 de Novembro Stadium) খেলবেন মেসিরা। ঐদিনই দেশটির ৫০তম স্বাধীনতা দিবস (Independence Day), আর সেই উপলক্ষেই অ্যাঙ্গোলার সবচেয়ে বড় স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে ম্যাচটি।

এরপর মেসিরা পাড়ি দেবে ভারতে। সম্ভাব্য তারিখ ১৬ অথবা ১৭ নভেম্বর। ভেন্যু হিসেবে প্রায় নিশ্চিত কোচির (Kochi) জওহরলাল নেহরু স্টেডিয়াম (Jawaharlal Nehru Stadium)।

Advertisement
ads

তবে ভারতের বিরুদ্ধে নয়, আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে উঠে আসছে দুটি দেশের নাম—মার্কিন যুক্তরাষ্ট্র (USA) ও কাতার (Qatar)।

বিশ্বচ্যাম্পিয়নরা যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলতে আগ্রহী, কারণ ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2026) আয়োজিত হবে আমেরিকায়। তাই তাদের বিরুদ্ধে ম্যাচ খেলাকে প্রস্তুতির অংশ হিসেবে দেখছে আর্জেন্টিনা।

অন্যদিকে, কাতার নাকি এই ম্যাচের জন্য বিপুল অর্থের (huge financial offer) প্রস্তাব দিয়েছে, যা আর্জেন্টিনা ফুটবল সংস্থাকে সিদ্ধান্ত নিতে দ্বিধায় ফেলেছে।

উল্লেখযোগ্য, মেসি শেষবার ভারতের মাটিতে পা রেখেছিলেন ২০১১ সালের ২ সেপ্টেম্বর। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভেনেজুয়েলার (Venezuela) বিরুদ্ধে সেই ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা।

Advertisement
ads

এইবারের ভারত সফর হতে চলেছে আরও বড় মঞ্চে। শোনা যাচ্ছে, আয়োজনকে ঘিরে ইতিমধ্যেই কোচিতে তৎপরতা শুরু হয়েছে। সম্ভাব্য ম্যাচটি টিকিটের চাহিদা, সম্প্রচার (broadcasting rights), এবং নিরাপত্তা নিয়ে চূড়ান্ত পরিকল্পনার পরই অফিসিয়াল ঘোষণা আসবে AFA-এর তরফে।

২০২৬ বিশ্বকাপের যোগ্যতা পর্বের (Qualifiers) পর এটাই হতে চলেছে আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। অক্টোবরে তারা খেলবে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর (Puerto Rico) বিরুদ্ধে, তারপরে নভেম্বরে অ্যাঙ্গোলা ও ভারত।

এবার অপেক্ষা কেবল চূড়ান্ত ঘোষণার। কে হবে মেসিদের প্রতিপক্ষ—আর্থিক প্রলোভনে কাতার, না বিশ্বকাপ আয়োজক যুক্তরাষ্ট্র?

Advertisement
ads
Continue Reading
Advertisement