ভাইরাল খবর
জুবিন গর্গকে শেষ বিদায়, স্ত্রীর কান্নায় ভেঙে পড়ল অসম, ভাইরাল আবেগঘন দৃশ্য
ডিজিটাল ডেস্কঃ অসমের সাংগীতিক আকাশে নেমে এলো গভীর শোকের অন্ধকার। প্রয়াত জনপ্রিয় গায়ক জুবিন গর্গের (Zubeen Garg) দেহ রবিবার গুয়াহাটি (Guwahati) বিমানবন্দরে পৌঁছতেই সেখানে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। প্রিয় শিল্পীর শেষ দর্শনে হাজার হাজার ভক্ত ভিড় করেন বিমানবন্দর চত্বরে।
জুবিনের স্ত্রী গরিমা সৈকিয়া গর্গ (Garima Saikia Garg) স্বামীর কফিন গ্রহণ করার মুহূর্তে আবেগে ভেঙে পড়েন। তিনি কফিনটি জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকেন। সেই দৃশ্য দেখে অনেকের চোখে জল আসে। উপস্থিত ভক্তদের কেউ গান গেয়ে, কেউ বা ‘জয় জুবিন দা’ স্লোগান দিয়ে তাঁদের ভালোবাসার শিল্পীকে শেষ শ্রদ্ধা জানান। অনেকের হাতেই ছিল শিল্পীর প্রতিকৃতি (portrait) ও ঐতিহ্যবাহী গামোচা (Gamosa)।
জুবিন গর্গের দেহ সিঙ্গাপুর (Singapore) থেকে দিল্লি (Delhi) হয়ে গুয়াহাটি আনা হয়। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (IGI Airport) অসমের মুখ্যমন্ত্রী (Chief Minister) হিমন্ত বিশ্ব শর্মা এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা তাঁকে শ্রদ্ধা জানান।
At Guwahati Airport, Zubeen Garg’s wife, Garima Saikia Garg, paid her final tribute.
Millions of people wait along the highway. Such a heroic farewell is rare in the world.#Zubeen_Garg pic.twitter.com/4qZlEFl9jb
— Nandan Pratim Sharma Bordoloi (@NANDANPRATIM) September 21, 2025
অসম সরকার জানিয়েছে, রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জুবিন গর্গের মরদেহ গুয়াহাটির অর্জুন ভোগেশ্বর বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্সে (Sports Complex) রাখা হবে, যাতে ভক্ত এবং শুভানুধ্যায়ীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারেন। এই অন্তিম যাত্রাকে স্মরণীয় করে রাখার জন্য সরকার সকলের সহযোগিতা কামনা করেছে।
অসমবাসীর প্রিয় ‘কিং অফ হামিং’–এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করে অসম সরকার তিন দিনের জন্য রাজ্যে রাষ্ট্রীয় শোক (State Mourning) ঘোষণা করেছে। এই সময়ে কোনও সরকারি উৎসব বা বিনোদনমূলক অনুষ্ঠান হবে না। রাজ্যজুড়ে নেমে এসেছে এক অভাবনীয় শূন্যতা।


