খুন
ভারতে প্রেমিকের হাতে পুড়ে খুন মার্কিন মহিলা, তদন্তে চাঞ্চল্য
ডিজিটাল ডেস্কঃ প্রেমের আশায় দেশান্তর, আর তার পরিণতি মৃত্যু! পাঞ্জাবে (Punjab) এক নৃশংস হত্যাকাণ্ডে (Brutal Murder) প্রাণ হারালেন ৭১ বছর বয়সি এক মার্কিন (American) মহিলা। অভিযোগ, যাকে বিয়ে করতে তিনি সিয়াটল (Seattle) থেকে ভারতে এসেছিলেন, সেই প্রেমিকই তাঁকে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছে।
নিহতের নাম রূপিন্দর কৌর পান্ধের (Rupinder Kaur Pandher)। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) সিয়াটল শহরের বাসিন্দা। প্রেমিক চরণজিৎ সিং গ্রেওয়ালের (Charanjit Singh Grewal) আমন্ত্রণে তিনি ভারতে এসেছিলেন। গ্রেওয়াল মূলত লুধিয়ানার (Ludhiana) বাসিন্দা এবং একজন প্রবাসী ভারতীয় (NRI)। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রূপিন্দরকে ভারতে ডেকে পাঠান তিনি।
কিন্তু রূপিন্দরের স্বপ্ন পূরণ হওয়ার আগেই তা রূপ নেয় এক ভয়াবহ ট্র্যাজেডিতে। অভিযোগ, চরণজিৎই তাকে পুড়িয়ে খুন (Burnt Alive) করেন।
এই ঘটনাটি ঘটে গত জুলাই মাসে, যদিও সম্প্রতি তা প্রকাশ্যে এসেছে। রূপিন্দরের পরিবারের সদস্যরা জানিয়েছেন, ২৪ জুলাই থেকে তাঁর ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। এরপর চারদিন কেটে গেলেও কোনও খোঁজ না মেলায়, ২৮ জুলাই, রূপিন্দরের বোন কমল কৌর খাইরা (Kamal Kaur Khaira) প্রথমে মার্কিন দূতাবাস (US Embassy) এবং পরে লুধিয়ানা পুলিশে যোগাযোগ করেন।
নিখোঁজ ডায়েরিতে (FIR) সরাসরি প্রেমিক চরণজিৎ সিং সহ সন্দেহভাজনদের নাম উল্লেখ করা হয়। এরপর থেকে তদন্তে নামে লুধিয়ানা পুলিশ।
পুলিশ জানায়, প্রেমিক চরণজিৎ সিংকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সমস্ত সম্ভাব্য দিক থেকে তদন্ত এগোচ্ছে। এমন একটি ভয়াবহ ঘটনা যে দীর্ঘদিন গোপন রাখা হয়েছিল, সেটাই সবচেয়ে চাঞ্চল্যকর দিক বলে মনে করছে তদন্তকারী সংস্থা।


