দেশের খবর
ইউপিআই পেমেন্টে বড় বদল, আজ থেকেই কার্যকর নতুন সীমা, জেনে নিন বিশদে
ডিজিটাল ডেস্কঃ ইউপিআই (UPI) লেনদেনে বড়সড় পরিবর্তন! আজ, সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে কার্যকর হল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCI-র নতুন নিয়ম। এবার থেকে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ইউপিআই-এর মাধ্যমে অনেক বেশি টাকা পাঠানো যাবে, যা বড় লেনদেনকে অনেক সহজ করে তুলবে।
নতুন নিয়ম অনুযায়ী, এবার আপনি ভেরিফায়েড মার্চেন্টদের (Verified Merchants) পেমেন্ট করতে পারবেন একেবারে ১০ লক্ষ টাকা পর্যন্ত। গাড়ি, সোনা, দামি ইলেকট্রনিক্স, এমনকি ফ্ল্যাট বুকিংয়ের মতো বড় কেনাকাটার ক্ষেত্রেও এবার ইউপিআই ব্যবহার করা যাবে নির্বিঘ্নে।
তবে শুধু ব্যবসায়িক লেনদেনেই নয়, ট্যাক্স পেমেন্ট (Tax Payment) বা অন্য সরকারি খাতে টাকা পাঠানোর ক্ষেত্রে লেনদেনের সীমা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে।
কী থাকছে আগের মতো?
বন্ধু বা পরিবারের সদস্যকে টাকা পাঠানো অর্থাৎ পি-টু-পি (P2P) লেনদেনের সীমা আগের মতোই থাকছে — ১ লক্ষ টাকা প্রতিদিন। এই নিয়মে কোনও বদল হয়নি।
এই পরিবর্তনের সুবিধা কারা পাবেন?
-
ভেরিফায়েড মার্চেন্টরা (যাঁরা NPCI অনুমোদিত)
-
ব্যবসায়ী এবং বড় মূল্যের পণ্য বিক্রেতারা
-
সাধারণ ক্রেতা যারা বড় লেনদেনে ইউপিআই ব্যবহার করতে চান
-
সরকারি ট্যাক্স বা চার্জ পরিশোধকারীরা
কেন এই পরিবর্তন?
NPCI মনে করছে, বড় অঙ্কের ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করতেই এই পদক্ষেপ। এটি যেমন ব্যবসায়িক লেনদেনে স্বচ্ছতা ও গতিশীলতা আনবে, তেমনই নগদ নির্ভরতা কমাবে। UPI এখন দেশের অন্যতম জনপ্রিয় ডিজিটাল লেনদেনের মাধ্যম, আর এই নিয়মে তার ব্যবহার আরও বিস্তৃত হবে।


