এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে বীর সেনাদের জয় উৎসর্গ করলেন সূর্যকুমার
Connect with us

দেশের খবর

এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে বীর সেনাদের জয় উৎসর্গ করলেন সূর্যকুমার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ এশিয়া কাপে হাইভোল্টেজ ম্যাচে (high-voltage match) পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে (Dubai International Stadium) অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) অনবদ্য নেতৃত্বে ৭ উইকেটের দাপুটে জয় পেল টিম ইন্ডিয়া। তবে এই জয় শুধুমাত্র ক্রিকেটীয় সাফল্য নয় — দেশপ্রেমের আবেগে ভরা এক বার্তা বহন করল গোটা ভারতীয় দল।

পাকিস্তান প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে মাত্র ১২৭ রান। ভারতীয় বোলিং লাইনআপে কুলদীপ যাদবের (Kuldeep Yadav) টানা আক্রমণ ও নিয়ন্ত্রিত স্পিন পাকিস্তানকে চাপে ফেলে দেয়। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই অভিষেক শর্মা (Abhishek Sharma) ঝড়ো ইনিংস (aggressive innings) খেলেন। শেষ পর্যন্ত অধিনায়ক সূর্যকুমার যাদব ৪৭ রানে অপরাজিত থেকে একটি বিশাল ছক্কা মেরে ম্যাচ শেষ করেন। ভারত ১৫.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩১ রান তুলে নেয়, হাতে ছিল ২৫ বল।

ম্যাচ শেষে ভারতের অধিনায়কের কণ্ঠে উঠে আসে কাশ্মীরের পহেলগাঁওয়ে (Pahalgam) সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলার প্রসঙ্গ। সূর্য স্পষ্ট জানান, “এই জয় দেশের বীর সেনাদের (brave soldiers) উদ্দেশ্যে উৎসর্গ করা হচ্ছে, বিশেষত ‘অপারেশন সিঁদুরে’ (Operation Sindhoore) অংশ নেওয়া সাহসী যোদ্ধাদের।”

পাকিস্তান খেলোয়াড়দের সঙ্গে করমর্দন না করে মাঠ ছাড়ে ভারতীয় দল। এই সিদ্ধান্তকে দেশপ্রেমিক (patriotic) আবেগের প্রতীক বলেই মনে করছেন অনেকে।

Advertisement
ads

এই জয়ের পর গোটা দেশে যেমন উল্লাস, তেমনই রায়গঞ্জবাসীর (Raiganj residents) প্রতিক্রিয়া ছিল চোখে পড়ার মতো। রায়গঞ্জের প্রশিক্ষক (coach) থেকে স্থানীয় ক্রিকেটাররা গর্বের সঙ্গে বলছেন, “এই জয় আমাদের সেনাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রতিফলন।”

অধিনায়ক সূর্যকুমার আরও জানান, “আমরা প্রত্যেকেই শহিদ পরিবারের পাশে আছি। আজকের জয় তাঁদের উদ্দেশ্যেই উৎসর্গ করছি।”

Advertisement
ads