বিশ্বের খবর
অভিবাসন নীতিতে ফের কড়া ট্রাম্প, গ্রেপ্তার ৪৭৫ বিদেশি শ্রমিক
ডিজিটাল ডেস্কঃ আবারও কড়া অভিবাসন (Immigration) নীতির পথে ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। “আমেরিকা শুধুই আমেরিকানদের জন্য”—এই বার্তা স্পষ্ট করতেই এবার দক্ষিণ-পূর্ব জর্জিয়ার এলাবেল এলাকায় হুন্ডাই (Hyundai)-এলজি (LG)-এর যৌথ কারখানায় (Factory) তল্লাশি চালাল মার্কিন প্রশাসন। অভিযানে ৪৭৫ জন ‘অবৈধ’ অভিবাসী (Illegal Immigrants) শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে ওয়াশিংটন ও সিউলের (Seoul) মধ্যে।
সূত্রের খবর অনুযায়ী, ট্রাম্প প্রশাসনের (Trump Administration) নির্দেশেই হানা দেয় মার্কিন ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট (ICE)। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ৫০০ জন মার্কিন অফিসার ওই কারখানায় অভিযান চালান। কর্মীদের পরিচয়পত্র (ID) যাচাইয়ের সময় ৪৭৫ জনকে ‘অবৈধ’ হিসেবে চিহ্নিত করা হয় এবং তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হয়।
ধৃতদের মধ্যে ৩০০ জনেরও বেশি দক্ষিণ কোরিয়ার নাগরিক (South Korean Nationals) এবং দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক ২৩ জন মেক্সিকোর নাগরিক (Mexican Nationals)।
ঘটনার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং (Lee Jae-myung) জরুরি বৈঠকে বসেন এবং মার্কিন প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন। এরপরেই জানানো হয়, দক্ষিণ কোরিয়ার নাগরিকদের দেশে ফেরত পাঠানো হবে।
এই অভিযানে হুন্ডাই কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানায়নি। তবে সূত্রের খবর, আইনি সহায়তার ব্যবস্থা করা হচ্ছে ধৃতদের জন্য। আন্তর্জাতিক মহলে এই ঘটনার পর নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষ করে কড়া জাতীয়তাবাদী অভিবাসন নীতির প্রেক্ষিতে ট্রাম্পের সম্ভাব্য নির্বাচনী কৌশল নিয়ে।


