সেপ্টেম্বরেই আবার পদত্যাগ! জাপানের রাজনীতিতে কি ছায়া ফেলছে কাকতালীয়তা?
Connect with us

বিশ্বের খবর

সেপ্টেম্বরেই আবার পদত্যাগ! জাপানের রাজনীতিতে কি ছায়া ফেলছে কাকতালীয়তা?

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ জাপানে কি সেপ্টেম্বর মানেই ‘পদত্যাগের মাস’? গত বছর এই সময়ই প্রধানমন্ত্রী পদ ছাড়েন ফুমিও কিশিদা (Fumio Kishida)। আর ঠিক এক বছর পর, ফের সেই সেপ্টেম্বরেই শিগেরু ইশিবা (Shigeru Ishiba) প্রধানমন্ত্রীর পদ ছাড়ার সিদ্ধান্ত নিলেন। দুটি ঘটনার মধ্যে নিছক কাকতালীয়তা নাকি লুকিয়ে আছে গভীর রাজনৈতিক রহস্য?

রবিবার জাপানের জনপ্রিয় সংবাদমাধ্যম এনএইচকে (NHK) জানিয়েছে, এলডিপি-র (LDP – Liberal Democratic Party) অভ্যন্তরীণ চাপের মুখে পদত্যাগের কথা ঘোষণা করেছেন ইশিবা। বিশেষ করে গত জুলাই মাসে সংসদের উচ্চকক্ষে দলের পরাজয়ের জন্য তাঁকেই দায়ী করছে একটি বড় অংশ। বাড়ছে গোষ্ঠীদ্বন্দ্ব (Factional Conflict), নেতাদের আস্থাভাজন না হওয়া, সব মিলিয়ে ক্রমে কোণঠাসা হয়ে পড়েন বর্তমান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর এই ঘোষণার আগে এক গোপন বৈঠক হয় তাঁর সঙ্গে দেশের কৃষিমন্ত্রী ও এক প্রাক্তন প্রধানমন্ত্রীর। সেই বৈঠকের পরই পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন ইশিবা।

Advertisement
ads

আশ্চর্যের বিষয়, গত বছর ২০২৪ সালের সেপ্টেম্বরে একই কারণে, অর্থাৎ দলে বিভাজন এবং শীর্ষ নেতৃত্বের চাপেই সরে দাঁড়াতে বাধ্য হন ফুমিও কিশিদা। এবার সেই ইতিহাস যেন নিজেকে আবারও পুনরাবৃত্তি করল।

অক্টোবরেই জাতীয় নির্বাচন (National Election)। তার আগেই ফের এলডিপি-র নেতৃত্বে টালমাটাল পরিস্থিতি জাপানের রাজনীতিতে নতুন অনিশ্চয়তার আবহ তৈরি করছে।

Continue Reading
Advertisement