জিএসটি কাঠামোয় নয়া পরিবর্তন, ট্রাম্পের শুল্কবোমা সামলালো কেন্দ্র - চাঙ্গা সেনসেক্স ও নিফটি
Connect with us

দেশের খবর

জিএসটি কাঠামোয় নয়া পরিবর্তন, ট্রাম্পের শুল্কবোমা সামলালো কেন্দ্র – চাঙ্গা সেনসেক্স ও নিফটি

Dipa Chakraborty

Published

on

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্কবোমা (Tariff Bomb)-এর ধাক্কা সামলাতে কেন্দ্রের নতুন উদ্যোগ বড় ভূমিকা নিল। কেন্দ্রের ঘোষিত নেক্সট জেনারেশন জিএসটি (Next Generation GST) কাঠামো ফের চাঙ্গা করে দিল ভারতীয় শেয়ার বাজারকে।

বুধবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) জিএসটি কাউন্সিল বৈঠকের পর ঘোষণা করেন নতুন করকাঠামো। তার ঠিক পরের দিন বৃহস্পতিবার বাজার খুলতেই দেখা গেল উচ্ছ্বাস। সকালে মাত্র এক ঘণ্টার মধ্যে সেনসেক্স (Sensex) ৭০০ পয়েন্ট লাফিয়ে পেরিয়ে যায় ৮১ হাজারের গণ্ডি। একইভাবে নিফটি (Nifty) ১৫৬ পয়েন্ট বেড়ে পৌঁছে যায় প্রায় ২৪,৮৭০ পয়েন্টে। ১৬টি গুরুত্বপূর্ণ সেক্টরের অধিকাংশই লাভে চলছে।

এর আগে ট্রাম্পের শুল্ক চাপানোর ফলে বাজারে ভয়াবহ ধস নামে। মাত্র কয়েক দিনে বাজার থেকে উধাও হয়ে যায় প্রায় ১০ লক্ষ কোটির পুঁজি। তবে বৃহস্পতিবারের এই ঊর্ধ্বমুখী সূচক বিনিয়োগকারীদের জন্য আশার আলো দেখাল।

নতুন জিএসটি কাঠামোয় সবচেয়ে বড় স্বস্তি পেলেন মধ্যবিত্ত। স্বাস্থ্য বিমা (Health Insurance)জীবন বিমা (Life Insurance)-তে সম্পূর্ণ জিএসটি তুলে দেওয়া হয়েছে। ৩৩টি জীবনদায়ী ওষুধ (Medicines)-এ শূন্য জিএসটি, পাশাপাশি রুটি, পনির, দুধের মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যেও কর মকুব করা হয়েছে।

Advertisement
ads

খাদ্যপণ্য (Food Products) যেমন তেল, ঘি, মাখন, চিজ, নুডলস, চানাচুর, বিস্কুট, পাস্তা, সস ইত্যাদিতে জিএসটি ১৮ বা ১২ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে মাত্র ৫ শতাংশ।

এছাড়াও সাবান, শ্যাম্পু, ব্রাশ, শেভিং ক্রিম, বাসন, সেলাই মেশিন, ট্র্যাক্টর, কীটনাশক (Pesticides), কৃষিপণ্য, থার্মোমিটার, টেস্ট কিট, গ্লুকোমিটার, মেডিক্যাল অক্সিজেন, চশমার মতো প্রয়োজনীয় জিনিসেও জিএসটি ৫ শতাংশে নামানো হয়েছে। কৃষিক্ষেত্রে জিএসটি কমায় শাকসবজির দামও কমতে পারে বলে আশা করা হচ্ছে।

মার্বেল, পাথর, হ্যান্ডিক্রাফটস (Handicrafts), চর্মজাত পণ্যেও এবার জিএসটি ৫ শতাংশ। সব মিলিয়ে প্রায় ১৭৫টি পণ্যের দাম কমবে বলে ধারণা করা হচ্ছে। ফলে মধ্যবিত্তের হাতে সঞ্চয় বাড়বে, যা আবার শেয়ার বাজারে নতুন বিনিয়োগে উৎসাহ দেবে।

ওয়াকিবহাল মহলের মতে, এই পদক্ষেপে ট্রাম্পের শুল্কের ধাক্কা সামলে ভারতীয় বাজারে নতুন প্রাণ ফেরাল মোদি সরকার।

Advertisement
ads