ফেব্রুয়ারী মাসে জিএসটি সংগ্রহের পরিমাণ ৭% বেড়ে দাড়িয়েছে ১.১৩ লক্ষ কোটি টাকা
Connect with us

দেশ

ফেব্রুয়ারী মাসে জিএসটি সংগ্রহের পরিমাণ ৭% বেড়ে দাড়িয়েছে ১.১৩ লক্ষ কোটি টাকা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০২ মার্চ : পণ্য ও পরিষেবাদি কর (জিএসটি) সংগ্রহ ফেব্রুয়ারিতে টানা পঞ্চম মাসে এক লাখ কোটি টাকা ছাড়িয়েছে। সোমবার এই তথ্য দেওয়ার সময় অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ফেব্রুয়ারিতে জিএসটি সংগ্রহ সাত শতাংশ বেড়ে ১.১৩ লক্ষ কোটি টাকা হয়েছে।

অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এবছর ফেব্রুয়ারি মাসে পণ্য আমদানি থেকে আয় ছিল ১৫% বেশি এবং গার্হস্থ্য লেনদেনের আয় গত বছরের এই একই মাসে এই উৎস থেকে প্রাপ্ত আয়ের চেয়ে ৫% বেশি। ২০২১ সালের জানুয়ারি মাসে সর্বকালের সর্বাধিক জিএসটি সংগ্রহের কথা জানিয়েছিল কেন্দ্র। সেই মাসে মোট ১.২০ লক্ষ কোটি টাকা জিএসটি হিসাবে সংগৃহীত হয়েছিল। ফেব্রুয়ারিতে সংগৃহীত ১.১৩ লক্ষ কোটি টাকার মধ্যে ২১,০৯২ কোটি টাকা কেন্দ্রীয় জিএসটি (সিজিএসটি), ২৭২৭৩ কোটি ছিল রাজ্য জিএসটি (এসজিএসটি) এবং ৫৫,২৫৩ কোটি ছিল ইন্টিগ্রেটেড জিএসটি (আইজিএসটি)। শুল্কের মাধ্যমে আয়ের পরিমাণ ৯৫২৫ কোটি টাকা, সাথে পণ্য আমদানিতে সংগৃহীত অর্থ ৬৬০ কোটি টাকা।