বিহারে মায়ের অপমানের অভিযোগে সরব মোদী, কংগ্রেস-আরজেডিকে তোপ
Connect with us

ভাইরাল খবর

বিহারে মায়ের অপমানের অভিযোগে সরব মোদী, কংগ্রেস-আরজেডিকে তোপ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ চিন সফর শেষ করে দেশে ফিরে মঙ্গলবারই বিহারের রাজনীতিতে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) ও বিরোধী দলনেতা তেজস্বী যাদব (Tejashwi Yadav)কে সরাসরি আক্রমণ করেন। মোদী বলেন, “মা আমাদের সব, আমাদের দুনিয়া। মা হল আত্মসম্মান। বিহারের মতো ঐতিহ্যবাহী রাজ্যে কিছুদিন আগে যা ঘটেছে, তা আমি কখনো ভাবতেও পারিনি।”

প্রধানমন্ত্রী আরও অভিযোগ করেন, তাঁর মাকে বিহারে আরজেডি (RJD) ও কংগ্রেসের মঞ্চ থেকে হেনস্তা করা হয়েছে, যা শুধুমাত্র তাঁর মায়ের অপমান নয়, বরং দেশের সব মা-বোনেদের অসম্মান। তিনি বলেন, “আমার বুকেও কষ্ট লুকিয়ে আছে, যেমনটা রয়েছে বিহারের মানুষের মধ্যে।”

এক সমাবেশে মোদী প্রশ্ন তোলেন, “আমার মা রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, তবু কেন তাঁকে টেনে আনা হলো এবং কেন তাঁকে অপমান করা হলো?” এরপরই তিনি বিহারের মহিলাদের জন্য ‘জীবিকা নিধি শাখ-শাখাহারি সঙ্ঘ লিমিটেড’ (Jeevika Nidhi Shakh-Shakhahari Sangh Limited) প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করেন।

Advertisement
ads

মোদী বলেন, “এখানে উপস্থিত মেয়েদের চোখে জল দেখতে পাচ্ছি। আমার মা আমাকে মানুষের সেবা করার জন্য ছেড়ে গিয়েছিলেন। আমার মা রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, কিন্তু তাঁকে রাজনৈতিক মঞ্চ থেকে অপদস্থ করা হয়েছে।”

তিনি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে (Nitish Kumar) মহিলাদের স্বনির্ভরতার জন্য অভিনন্দন জানিয়ে বলেন, “এই প্রকল্প মহিলাদের স্বনির্ভরতার অংশ। আমি দেশের সব মা-বোনেদের সেই যন্ত্রণা অনুভব করছি।”

রাজ্য নির্বাচনের মুখে এই সংবেদনশীল ইস্যুতে মোদীর বক্তব্য নতুন রাজনৈতিক উত্তেজনা তৈরি করেছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement