কলকাতা যাওয়ার পথে শওকত মোল্লার কনভয়ে ধাক্কাধাক্কি, উত্তেজনা ভাঙড়ে
Connect with us

দুর্ঘটনা

কলকাতা যাওয়ার পথে শওকত মোল্লার কনভয়ে ধাক্কাধাক্কি, উত্তেজনা ভাঙড়ে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভাঙড় থেকে কলকাতা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় পড়ল ক্যানিং পূর্বের (Canning East) তৃণমূল কংগ্রেস (TMC) বিধায়ক শওকত মোল্লার (Shaukat Molla) কনভয়। মঙ্গলবার সকালে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বামনঘাটা (Bamanghata) এলাকায় ঘটে এই দুর্ঘটনা। বিধায়ক নিজে সম্পূর্ণ সুস্থ থাকলেও, কনভয়ের একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন এক বাইক আরোহী।

সূত্রের খবর, কনভয়ের সামনে থাকা কলকাতা পুলিশের (Kolkata Police) একটি পাইলট কার হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারায়। জানা গিয়েছে, গাড়িটির অ্যাক্সেলেটর (Accelerator) ভেঙে যাওয়ায় সেটি সজোরে ধাক্কা মারে একটি বাইকে এবং তারপর এক ইলেকট্রিক খুঁটিতে। বাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাইক আরোহী ছিটকে পড়েন রাস্তায়।

এই ঘটনায় বিধায়ক শওকত মোল্লার গাড়ি ছিল একদম পিছনেই। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান তিনি। গাড়িচালক দ্রুত ব্রেক কষে গাড়ি থামিয়ে দেন। দুর্ঘটনার পর আহত যুবককে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন বিধায়ক নিজেই।

Advertisement
ads

পুলিশের প্রাথমিক অনুমান, পাইলট কারের যান্ত্রিক ত্রুটিই (Mechanical Fault) এই দুর্ঘটনার মূল কারণ। তদন্ত শুরু হয়েছে।

উল্লেখযোগ্য, এর কিছু মাস আগেই ভাঙড়ে শওকত মোল্লার এক ঘনিষ্ঠ নেতাকে প্রকাশ্য দিবালোকে গুলি করে খুন করা হয়েছিল। সেই ঘটনার পর ফের এমন একটি বিপজ্জনক পরিস্থিতি ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।