সংবিধান সংশোধনী বিল ইস্যুতে বিস্ফোরক অভিষেক, অমিত শাহকে ‘কাপুরুষ’ কটাক্ষ
Connect with us

ভাইরাল খবর

সংবিধান সংশোধনী বিল ইস্যুতে বিস্ফোরক অভিষেক, অমিত শাহকে ‘কাপুরুষ’ কটাক্ষ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সংবিধান সংশোধনী বিলকে ঘিরে ফের সরব হল তৃণমূল কংগ্রেস। বুধবার সাংবাদিক বৈঠকে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর অভিযোগ, আসলে এই বিল আনা হয়েছে এসআইআর বিতর্ক থেকে মানুষের নজর ঘোরাতে। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) সরাসরি ‘কাপুরুষ’ বলে কটাক্ষ করেন তিনি। অভিষেকের বক্তব্য, “এই সরকার জনগণের নিরাপত্তা নিয়ে একেবারেই চিন্তিত নয়। ওদের একমাত্র লক্ষ্য, যে কোনও মূল্যে ক্ষমতা আঁকড়ে রাখা।”

প্রসঙ্গত, সদ্য লোকসভায় পেশ হওয়া ১৩০তম সংবিধান সংশোধনী বিল অনুযায়ী, কোনও প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী কিংবা মন্ত্রী জেলবন্দি থাকলে ৩০ দিনের পর তাঁকে বাধ্যতামূলকভাবে পদত্যাগ করতে হবে। এই প্রস্তাব নিয়েই আপত্তি তুলেছেন অভিষেক। তাঁর দাবি, এতে আত্মপক্ষ সমর্থনের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হবেন অভিযুক্তরা। তাঁর কথায়, “৩১ তম দিনে যদি পদত্যাগ করতে হয়, তাহলে তো কোর্টের আর প্রয়োজনই নেই। বিচারব্যবস্থাকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে।”

এখানেই থেমে থাকেননি তৃণমূলের লোকসভার দলনেতা। তিনি আরও দাবি করেন, বিজেপির মূল লক্ষ্য বিরোধীদের সরকার ভেঙে দেওয়া। “কাউকে রাজনৈতিক শত্রুতায় গ্রেফতার করে জেলে ঢুকিয়ে দেওয়া, এই বিল আসলে সেই পথকেই প্রশস্ত করছে,” মন্তব্য অভিষেকের। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রিসভার ২৮ জন মন্ত্রীর বিরুদ্ধে নানান মামলা চলছে, যার মধ্যে ১৯ জনের বিরুদ্ধে খুন-নারী নির্যাতনের মতো গুরুতর অভিযোগ রয়েছে। প্রশ্ন তুলেছেন তিনি— বিল পাশ হলে কি তাঁদের বিরুদ্ধেও একই নিয়ম কার্যকর হবে?

Advertisement
ads ads

শেষে শর্তও দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, “৩০ নয়, সময়টা ১৫ দিন করুন। আমরা সমর্থন করব। তবে শর্ত থাকবে— যদি দোষ প্রমাণিত না হয়, তবে তদন্তকারী আধিকারিককেই দ্বিগুণ সময় জেলে কাটাতে হবে।”

Continue Reading
Advertisement ads