স্বাধীনতা দিবসে মেলবোর্নে ভারতবিরোধী স্লোগান, খলিস্তানি চক্রান্ত বানচাল প্রবাসী ভারতীয়দের হাতে
Connect with us

দেশ

স্বাধীনতা দিবসে মেলবোর্নে ভারতবিরোধী স্লোগান, খলিস্তানি চক্রান্ত বানচাল প্রবাসী ভারতীয়দের হাতে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ অস্ট্রেলিয়ার মেলবোর্নে (Melbourne) ভারতীয় দূতাবাসে স্বাধীনতা দিবসের উদযাপন চলাকালীন ঘটে গেল এক অশান্ত ঘটনা। শুক্রবার, স্থানীয় ভারতীয় সম্প্রদায় পতাকা উত্তোলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে একত্রিত হয়েছিলেন। কিন্তু আচমকা সেখানে ঢুকে পড়ে একদল খলিস্তানি সমর্থক (Khalistani supporters)। শুরু হয় ‘ভারত বিরোধী’ স্লোগান, উদ্দেশ্য ছিল গোটা অনুষ্ঠান ভণ্ডুল করে দেওয়া।

তবে সেই পরিকল্পনা কার্যকর হতে দেয়নি উপস্থিত ভারতীয়রা। পাল্টা ‘ভারত মাতা কি জয়’ ও ‘বন্দেমাতরম’ ধ্বনিতে চাপা পড়ে যায় খলিস্তানিদের স্লোগান। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও দূতাবাস কর্তৃপক্ষ ও ভারতীয় সম্প্রদায়ের দৃঢ় অবস্থানে অনুষ্ঠান স্বাভাবিকভাবে শেষ হয়। ঘটনাস্থলের ছবি ও ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছে।

No shortCode found

সূত্রের খবর, সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে খলিস্তানপন্থীদের কার্যকলাপ বেড়েছে। এর আগে মেলবোর্নের স্বামীনারায়ণ মন্দিরে (Swaminarayan temple) ও দুটি এশিয়ান রেস্তোরাঁয় ভাঙচুরের অভিযোগ ওঠে। অ্যাডিলেডে (Adelaide) ২৩ বছর বয়সী এক ভারতীয় যুবককে মারধরের ঘটনাতেও তাদের নাম জড়িয়েছে। গত বছর ডিসেম্বর মাসে মেলবোর্নে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ চলাকালীনও খলিস্তানিরা টিকিট ছাড়াই স্টেডিয়ামে ঢুকে ভারত বিরোধী স্লোগান তোলে এবং ভারতীয় সমর্থকদের সঙ্গে অশান্তিতে জড়ায়।

Advertisement
ads

বিশ্লেষকদের মতে, অস্ট্রেলিয়ার মাটিতে এভাবে খলিস্তানি প্রভাব বাড়তে থাকা নয়াদিল্লির (New Delhi) জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করা এবং এমন উস্কানিমূলক কার্যকলাপ রুখতে কূটনৈতিক ও আইনগত পদক্ষেপ আরও জোরদার হতে পারে বলে মনে করা হচ্ছে।

Continue Reading
Advertisement