অভয়া কাণ্ডে রাষ্ট্রপতির হস্তক্ষেপ, পাশে থাকার বার্তা পরিবারের হাতে
Connect with us

ভাইরাল খবর

অভয়া কাণ্ডে রাষ্ট্রপতির হস্তক্ষেপ, পাশে থাকার বার্তা পরিবারের হাতে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: অবশেষে খানিকটা স্বস্তির হাওয়া বইল অভয়া (Abhaya) কাণ্ডে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) দপ্তর থেকে ই-মেল পৌঁছল অভয়ার বাবা-মায়ের কাছে। তাতে জানানো হয়েছে, রাষ্ট্রপতি তাঁদের পাশে আছেন এবং তাঁর আপ্ত সহায়ক (Aide-de-camp) সরাসরি তাঁদের সঙ্গে যোগাযোগ করবেন। দীর্ঘ প্রতীক্ষার পর এই বার্তা নতুন করে আশার আলো দেখিয়েছে শোকসন্তপ্ত পরিবারকে।

এক বছর আগে অভয়া কাণ্ডে তীব্র আলোড়ন তৈরি হয়েছিল রাজ্যে। আদালত ইতিমধ্যেই সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে (Sanjay Roy) দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। তবে রায়ের বিরুদ্ধে হাই কোর্টে (High Court) আবেদন জানিয়েছেন অভিযুক্ত। অভয়ার পরিবারসহ অনেকের অভিযোগ, ন্যায়বিচার এখনও অধরা।

No shortCode found

এর আগে একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন অভয়ার বাবা-মা, কিন্তু সুযোগ মেলেনি। কয়েক সপ্তাহ আগে রাষ্ট্রপতির সঙ্গে সরাসরি দেখা করতে দিল্লি গিয়েছিলেন তাঁরা, কিন্তু সেখানেও তেমন ফল আসেনি।

Advertisement
ads

অবশেষে রাষ্ট্রপতির দপ্তরের আনুষ্ঠানিক ই-মেল তাঁদের কাছে পৌঁছেছে। অভয়ার বাবা বলেন, “রাষ্ট্রপতির কাছ থেকে ভালো খবর পেয়েছি। উনি বলেছেন, তাঁর আপ্ত সহায়ক আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং আমাদের সমস্যাগুলি সমাধানের চেষ্টা করবেন। এখন অন্তত কিছুটা হলেও আশা পাচ্ছি। যদি উনি পাশে থাকেন, তাহলে বিচার পাওয়া অনেক সহজ হবে।”

পরিবারের দাবি, প্রশাসনিক ও আইনি জটিলতার কারণে বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হয়েছে। রাষ্ট্রপতির আশ্বাসে তাঁদের বিশ্বাস, অন্তত এখন ন্যায়বিচারের পথে নতুন অগ্রগতি সম্ভব হতে পারে।

Continue Reading
Advertisement