উরফি জাভেদের ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায়? বিয়ের জল্পনায় ভাসছেন নেটিজেনরা
Connect with us

বিনোদন

উরফি জাভেদের ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায়? বিয়ের জল্পনায় ভাসছেন নেটিজেনরা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নেটদুনিয়ার সেনসেশন, সাহসী ফ্যাশন স্টেটমেন্টের জন্য পরিচিত উরফি জাভেদ (Urfi Javed) ফের চর্চায়। তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দু তাঁর ব্যক্তিগত জীবন। বলিপাড়ায় কানাঘুষো, খুব শিগগিরিই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। পাত্র হিসেবে শোনা যাচ্ছে দিল্লির এক শিল্পপতির (Delhi-based Businessman) নাম, যার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে উরফির। যদিও হবু বর প্রচারবিমুখ হওয়ায় তাঁদের একসঙ্গে প্রকাশ্যে দেখা যায়নি এখনও।

এদিকে কিছুদিন আগেই সৌন্দর্য সংক্রান্ত কারণে খবরের শিরোনামে আসেন উরফি। একটি ভিডিওতে তাঁকে মুখে সূচ ফোটাতে দেখা গেলে অনেকে ধরে নেন তিনি নতুন ফিলার্স (Fillers) করাচ্ছেন। তবে পরে উরফি নিজেই স্পষ্ট করেন, পুরনো ফিলার্স নষ্ট হয়ে যাওয়ায় তা সরিয়ে ফেলছেন তিনি। পাশাপাশি জানান, চিকিৎসকের পরামর্শে ভবিষ্যতে আবার ফিলার্স করাবেন, তবে এবার সূচের বদলে ভিন্ন পদ্ধতিতে।

আরও পড়ুনঃ উরফি জাভেদের ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায়? বিয়ের জল্পনায় ভাসছেন নেটিজেনরা

ফ্যাশন দুনিয়ায় উরফির সাহসী পোশাকের কীর্তি যেমন তাঁকে আলোচনার শীর্ষে রেখেছে, তেমনই সোশ্যাল মিডিয়ায় তাঁর নির্ভীক মনোভাব (Bold Attitude) তাঁকে ভক্তদের কাছে আলাদা পরিচিতি দিয়েছে। এখন দেখার, বিয়ের এই জল্পনা কতটা সত্যি হয় এবং কবে তিনি জীবনের নতুন অধ্যায়ে পা রাখেন।

Advertisement
ads
Continue Reading
Advertisement