নিজের পছন্দের মানুষকে বিয়ে, মেয়েকে ‘মৃত’ ঘোষণা করে শ্রাদ্ধ করল পরিবার!
Connect with us

ধর্ম

নিজের পছন্দের মানুষকে বিয়ে, মেয়েকে ‘মৃত’ ঘোষণা করে শ্রাদ্ধ করল পরিবার!

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: ভালোবাসার অপরাধ? নিজের পছন্দের মানুষকে জীবনসঙ্গী করার মূল্য এতটাই ভয়ঙ্কর হতে পারে! এমনই রূপ দেখল নদিয়ার কৃষ্ণগঞ্জ (Krishnaganj, Nadia)। অন্য ধর্মের যুবককে ভালোবেসে বিয়ে করার অপরাধে নিজের জীবিত মেয়ের শ্রাদ্ধ করল পরিবার। ঘর-সমাজের সমস্ত সম্পর্ক ছিন্ন করে তাঁরা ঘোষণা করেছেন, “এই মেয়ে আমাদের কাছে মৃত।” এমন ভয়ঙ্কর সিদ্ধান্তে হতবাক খাটুরা উত্তরপাড়া (Khatura Uttarpara) গ্রাম।

পরিবার সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণগঞ্জের প্রথমবর্ষের এক তরুণী সম্প্রতি প্রেম করে বিয়ে করেন অন্য ধর্মের যুবককে। মেয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর একবার তাঁকে ফিরিয়ে আনলেও, ফের সে পালিয়ে যায় বলে অভিযোগ। এরপর আর কোনও সুযোগ না দিয়ে মেয়ের সব স্মৃতিচিহ্ন পুড়িয়ে দেয় পরিবার। মেয়ের ছবি, জামাকাপড়, বইপত্র সবকিছু শনিবার পুড়িয়ে ফেলা হয়। কাকা সোমনাথ বিশ্বাস (Somnath Biswas) বলেন, “ও আজ থেকে মৃত। পুরোহিত ডেকে নিয়ম মেনে ওর শ্রাদ্ধ করেছি। আমাদের ভালোবাসা-সম্মান কিছুই বোঝেনি। এখন থেকে তার সঙ্গে কোনও সম্পর্ক নেই।”

আরও পড়ুনঃ ফোনে মা-স্ত্রীকে ধর্ষণের হুমকি, FIR-এর পরেও পুলিশের নীরবতা ঘিরে বিতর্ক

জানা গিয়েছে, মেয়ের বাবা কর্মসূত্রে ইজরায়েলে (Israel) রয়েছেন। মেয়ের এই সিদ্ধান্তে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলেই পরিবারের দাবি।

Advertisement
ads ads

এদিকে, এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে তীব্র আলোড়ন। পাড়ার একাংশ মেয়ের পরিবারের পাশে থাকলেও অনেকেই এই ‘জীবিত মেয়ের শ্রাদ্ধ’ মানতে পারছেন না। তাঁদের প্রশ্ন, “ভালোবাসা কি এত বড় অপরাধ? ধর্মের নামে এ কেমন অমানবিকতা?”

এই ঘটনা আবারও সমাজে ধর্মীয় ভেদ এবং ব্যক্তিস্বাধীনতার সংঘর্ষকে সামনে এনে দিল। প্রেম, বিয়ে, ধর্ম — এই ত্রিমুখী দ্বন্দ্বে কে আসল, কে ভুল — সেই বিতর্কেই উত্তাল কৃষ্ণগঞ্জ।

Continue Reading
Advertisement ads