জামাইষষ্ঠীতে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা
Connect with us

আবহাওয়া

জামাইষষ্ঠীতে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রবিবার (Sunday) পড়ছে হিন্দু বাঙালির ঐতিহ্যবাহী পার্বণ জামাইষষ্ঠী। ইতিমধ্যেই রাজ্যের বহু পরিবারে জামাই আপ্যায়নের প্রস্তুতি তুঙ্গে। তবে এই খুশির দিনে আবহাওয়ার খামখেয়ালিপনা উৎসবে ছেদ ফেলতে পারে কি না, তা নিয়েই তৈরি হয়েছে কৌতূহল।

আবহাওয়া দপ্তরের (IMD) পূর্বাভাস বলছে, উত্তরবঙ্গ (North Bengal) জুড়ে বৃষ্টির দাপট চলবে, তবে দক্ষিণবঙ্গের (South Bengal) অধিকাংশ জায়গায় আকাশ থাকবে মোটামুটি শুষ্ক। অর্থাৎ, দক্ষিণবঙ্গবাসীর জামাইষষ্ঠী কাটবে নির্ভাবনায়, তবে উত্তরবঙ্গের বাসিন্দাদের ভিজতে হতে পারে প্রবল বৃষ্টিতে।

হাওয়া অফিস জানাচ্ছে, বর্তমানে একদিকে নিম্নচাপ, অন্যদিকে মৌসুমী অক্ষরেখা (Monsoon Trough) সক্রিয় রয়েছে। এই দুইয়ের জোড়া প্রভাবে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong), জলপাইগুড়ি (Jalpaiguri), মালদহ (Malda), আলিপুরদুয়ার (Alipurduar)- এই পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। কোথাও কোথাও বৃষ্টিপাতের পরিমাণ ১১০ মিমি পর্যন্ত পৌঁছাতে পারে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করা হয়েছে।

জানা যাচ্ছে, এ বছর উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) স্বাভাবিকের তুলনায় প্রায় দশদিন আগেই ঢুকে পড়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু এখন দ্রুত এগিয়ে আসছে। ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে বিহার (Bihar), ওড়িশা (Odisha), সিকিম (Sikkim) ও বাংলাদেশের একাংশে। বঙ্গোপসাগরে (Bay of Bengal) তৈরি হওয়া গভীর নিম্নচাপটি বাংলাদেশের উপর দিয়ে গিয়ে বর্তমানে আসাম-মেঘালয় (Assam-Meghalaya) সংলগ্ন অঞ্চলে দুর্বল অবস্থানে রয়েছে।

Advertisement
ads

আবহবিদদের মতে, শনিবার (Saturday) নিম্নচাপ আরও দুর্বল হবে, তবে তার প্রভাবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় রবিবার (Sunday) পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। সেই তুলনায় দক্ষিণবঙ্গের মানুষ অনেকটাই স্বস্তিতে।

কলকাতার (Kolkata) আকাশ শনিবার আংশিক মেঘলা থাকবে বলে পূর্বাভাস। শহরে সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য বেশি (০.২ ডিগ্রি)। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৩ ডিগ্রি কম। আপেক্ষিক আর্দ্রতা ৭৬ থেকে ৯৭ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ২৭ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

সবমিলিয়ে, দক্ষিণবঙ্গের জামাইষষ্ঠী থাকছে মূলত শুষ্ক, তবে আর্দ্রতাজনিত অস্বস্তি (Humidity Discomfort) থেকে বাঁচা মুশকিল। অন্যদিকে, উত্তরবঙ্গবাসীকে রাখতে হবে সতর্কতা, কারণ বৃষ্টিই হতে পারে উৎসবের সবচেয়ে বড় বাধা।

Advertisement
ads