বিজেপির দুর্নীতিবিরোধী বার্তা কতটা কার্যকর? গুজরাটে মন্ত্রীর ছেলেরা ধরা পড়ল
Connect with us

রাজনীতি

বিজেপির দুর্নীতিবিরোধী বার্তা কতটা কার্যকর? গুজরাটে মন্ত্রীর ছেলেরা ধরা পড়ল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ১০০ দিনের কাজের প্রকল্পে (MNREGS – 100 Days Employment Scheme) বড়সড় অর্থ কেলেঙ্কারি নিয়ে তীব্র বিতর্ক গুজরাটে। রাজ্যের কৃষি ও পঞ্চায়েত দফতরের প্রতিমন্ত্রী বাচু খাবাড়ের (Bachu Khabad – Minister of State for Agriculture and Panchayat) দুই ছেলে দুর্নীতির মামলায় পুলিশের জালে। সূত্রের খবর, গুজরাট পুলিশের দুর্নীতি দমন শাখা প্রথমে গ্রেফতার করে মন্ত্রীর বড় ছেলে বলবন্তসিংহ খাবাড়কে (Balvantsinh Khabad)। এরপর দ্বিতীয় পুত্র কিরণ খাবাড়কেও (Kiran Khabad) হেফাজতে নেয় পুলিশ। মন্ত্রীর এক ভাগ্নেকেও এই একই মামলায় গ্রেফতার করা হয়েছে।

ঘটনার সূত্রপাত রাজ্য সরকারের গ্রামোন্নয়ন সংস্থার (Gujarat Rural Development Agency) অভিযোগ থেকে। জানা গিয়েছে, এমজিএনরেগার (MGNREGA) আওতায় বিভিন্ন যন্ত্রপাতি সরবরাহের বরাত পেয়েছিল বাচু খাবাড়ের দুই ছেলের মালিকানাধীন সংস্থা। কিন্তু কোনও পণ্য সরবরাহ না করেই জমা পড়ে ভুয়ো বিল। সেই বিলের ভিত্তিতে তোলা হয় প্রায় ৭১ কোটি টাকা

আরও পড়ুনঃ উত্তর দিনাজপুরে চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, বন্ধ গাইসাল রুটের একাধিক ট্রেন

পুলিশের দাবি, তদন্তে স্পষ্ট প্রতারণার প্রমাণ মেলে। এরপরই আদালতের কাছে দুই অভিযুক্তকে হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। পুলিশি জিজ্ঞাসাবাদ এড়াতে বলবন্তসিংহ ও কিরণ আদালতের কাছে আগাম জামিনের (Anticipatory Bail) আবেদন জানায়। তবে শুনানির আগেই তারা সেই আবেদন প্রত্যাহার করে নেয়। বিজেপি শিবিরের অন্দরের খবর, দলের তরফে চাপ সৃষ্টি হওয়ার পরই জামিনের আবেদন তুলে নিতে বাধ্য হন মন্ত্রীর দুই পুত্র।

Advertisement
ads

তবে এই ঘটনা সামনে আসার পরেও বাচু খাবাড়ের মন্ত্রীত্ব নিয়ে মুখ খুলতে নারাজ মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল (Bhupendra Patel) এবং রাজ্য বিজেপি নেতৃত্ব। প্রশ্ন উঠেছে— মন্ত্রীর প্রত্যক্ষ পরিজনেরা যখন এত বড় দুর্নীতিতে জড়িত, তখন তাঁকে পদে বহাল রাখা কতটা যুক্তিসঙ্গত?

বিজেপির তরফে যদিও দাবি করা হয়েছে, “দলে কেউ দুর্নীতি করলে রেহাই পায় না। দলের মন্ত্রীদের পরিবারের বিরুদ্ধে তদন্তে পুলিশ সম্পূর্ণ স্বাধীন।” কিন্তু রাজনৈতিক মহলের প্রশ্ন— মন্ত্রী নিজে কি সত্যিই দায়মুক্ত?

এখন দেখার, এই দুর্নীতির ঘটনায় গুজরাট সরকারের অবস্থান কতটা কঠোর হয়, এবং আদৌ কি বাচু খাবাড়ের বিরুদ্ধে প্রশাসনিক কোনও ব্যবস্থা নেওয়া হয় কি না।

Advertisement
ads
Continue Reading
Advertisement