উত্তরবঙ্গের মাটি তৃণমূলের হাতেই তুলে দেব: মন্তব্য জন বার্লার, শুভেন্দুর কটাক্ষের জবাব
Connect with us

ভাইরাল খবর

উত্তরবঙ্গের মাটি তৃণমূলের হাতেই তুলে দেব: মন্তব্য জন বার্লার, শুভেন্দুর কটাক্ষের জবাব

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ফেলে দেওয়া প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা (John Barla) এবার সোজাসাপটা ভাষায় জানিয়ে দিলেন, উত্তরবঙ্গের রাজনৈতিক দখল এবার বদলাবে। তাঁর দাবি, উত্তরবঙ্গ তৃণমূল কংগ্রেসের (TMC) হাতেই যাবে এবং কয়েকদিনের মধ্যেই আরও এক বিজেপি বিধায়ক শাসকদলে যোগ দেবেন।

সোমবার বানারহাটে (Banarhat) ‘তেরঙ্গা যাত্রা’ কর্মসূচিতে অংশ নেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানকার পথসভা থেকে জন বার্লাকে নিশানা করে শুভেন্দু বলেন, “ও (জন বার্লা) ফুটাপার্টি। ও চলে গেলেও বিজেপির কিছুই যাবে আসবে না।”

আরও পড়ুনঃ আবারও কোভিডের ছায়া! কেরলে ৬৯, মহারাষ্ট্রে ৪৪ জন আক্রান্ত

এই মন্তব্যে পাল্টা কটাক্ষ করতে ছাড়েননি জন বার্লা। তাঁর বক্তব্য, “শুভেন্দুবাবুর সভায় চা-বাগানের শ্রমিকরা ছিল না বললেই চলে। জলপাইগুড়ি, ধূপগুড়ি, মালবাজার ইত্যাদি জায়গা থেকে লোক এনে সভা জমানো হয়েছে। আর এখানকার মানুষ শুভেন্দুর আগেই বিজেপি করতেন। এখন তাঁরা বুঝে গিয়েছেন কে তাদের পাশে, আর কে শুধু ভাষণ দেয়। সময়ই বলে দেবে কার জমি কে দখল নেয়।”

Advertisement
ads

তাঁর সংযোজন, “আরও চমক অপেক্ষা করছে। কয়েকদিনের মধ্যেই আরও একজন বিধায়ক তৃণমূলে যোগ দেবেন। আমি স্পষ্ট করে বলছি—উত্তরবঙ্গের দায়িত্ব আমি তৃণমূল কংগ্রেসের হাতে তুলে দেব।”

জন বার্লার এই মন্তব্য ঘিরে ফের রাজনৈতিক উত্তাপ ছড়াল চা-বাগান অধ্যুষিত উত্তরবঙ্গে। তৃণমূল শিবিরে তাঁর সক্রিয়তা ও ভবিষ্যৎ দলবদলের ইঙ্গিত ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। রাজ্যের উত্তরপ্রান্তে রাজনৈতিক পালাবদলের ইঙ্গিতও ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

Continue Reading
Advertisement