সরকারি কর্মচারীদের বকেয়া DA’র বিষয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে নতুন মোড়
Connect with us

ভাইরাল খবর

সরকারি কর্মচারীদের বকেয়া DA’র বিষয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে নতুন মোড়

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ শুক্রবার সুপ্রিম কোর্ট (Supreme Court) রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতার (Dearness Allowance) বিষয়টি নিয়ে নির্দেশ দিয়েছে। মামলার শুনানিতে প্রথমে ৫০ শতাংশ বকেয়া মহার্ঘভাতা দিতে বললেও, রাজ্যের আবেদন বিবেচনা করে সর্বোচ্চ আদালত ২৫ শতাংশ অবিলম্বে পরিশোধের নির্দেশ দেন।

বিচারপতি সঞ্জয় কারোল (Justice Sanjay Karol) ও বিচারপতি মনোজ মিশ্রের (Justice Manoj Mishra) বেঞ্চ জানায়, রাজ্যের সরকারি কর্মচারীরা ‘আপনাদের কর্মী’, তাই তাঁদের বকেয়া মহার্ঘভাতার কিছু অংশ দ্রুত দেওয়া উচিত। যদিও রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি (Advocate Abhishek Manu Singhvi) বকেয়া ৫০ শতাংশ পরিশোধের বিরোধিতা করেন, কারণ এটি রাজ্যের জন্য ‘কোমর ভাঙার’ মতো অর্থনৈতিক বোঝা।

আরও পড়ুনঃ এভারেস্ট জয় করেও বাঁচতে পারেননি সুব্রত ঘোষ

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৫ শতাংশ হারে DA পাচ্ছেন, যেখানে রাজ্য সরকারি কর্মচারীরা পাচ্ছেন মাত্র ১৮ শতাংশ, অর্থাৎ ৩৭ শতাংশের বড় ফারাক রয়েছে। আগামী অগাস্ট মাসে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

Advertisement
ads

রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবিতে সুপ্রিম কোর্টের এই নির্দেশ এক ধরনের স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।

Continue Reading
Advertisement