হামলা
অপারেশন সিঁদুরের ঠেলায় পাকিস্তান ছেড়ে পালালেন আন্ডারগ্রাউন্ড ডন দাউদ ইব্রাহিম
ডিজিটাল ডেস্কঃ ভারতের “অপারেশন সিঁদুর” (Operation Sindoor)-এর অপ্রতিরোধ্য আঘাতে পাকিস্তান ব্যাপক চাপের মধ্যে পড়েছে। এরই মধ্যে, ভারতের এয়ার স্ট্রাইকের (Air Strike) সঠিক লক্ষ্যভিত্তিক হামলার পর, পাকিস্তানে দীর্ঘ সময় ধরে নিরাপদ আশ্রয় পাওয়া আন্ডারগ্রাউন্ড ডন দাউদ ইব্রাহিম (Dawood Ibrahim) দেশ ছেড়ে পালিয়েছেন।
সূত্রের খবর অনুযায়ী, দাউদ এখন আর পাকিস্তানে নিরাপদ নন এবং অন্য কোনো দেশে লুকোনোর চেষ্টা করছেন, কারণ ভারতের আঘাত এতটাই তীব্র যে, তাকে বাধ্য করেছে তার দীর্ঘদিনের আশ্রয় পাকিস্তান ছেড়ে পালাতে।
আড়ও পড়ুনঃ ভারতের সাথে যুদ্ধের পর নাজুক অবস্থায় পাকিস্তান, বাটি হাতে IMF-এর দ্বারস্থ
প্রায় তিন দশক ধরে দাউদ ইব্রাহিম পাকিস্তানে আশ্রয় নিয়ে ছিল, যেখানে তিনি পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর সহায়তায় কার্যক্রম চালিয়ে আসছিলেন। তবে ভারতের একের পর এক আঘাত, বিশেষ করে “অপারেশন সিঁদুর”-এর আওতায় চালানো এয়ার স্ট্রাইক, দাউদকে তার নিরাপত্তার আস্তানা থেকে বের করে দিয়েছে। তার বিরুদ্ধে ভারতের অভিযোগ ছিল যে, পাকিস্তান তাকে আশ্রয় দিয়ে সন্ত্রাসী কার্যক্রমে সহায়তা করছিল।
বর্তমানে দাউদ পাকিস্তান ছেড়ে কোথায় অবস্থান করছেন, তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সূত্রের মতে, ভারতের শত্রুদের জন্য এটি একটি বড় সতর্কবার্তা। একদিকে পাকিস্তান নিজের ভিতরে আতঙ্কিত, অন্যদিকে দাউদের মতো একজন আন্তর্জাতিক সন্ত্রাসীও ভারতীয় আঘাতের পর পালাতে বাধ্য হচ্ছেন। ভারতের শত্রুদের ওপর এই পরিস্থিতি যে চাপ সৃষ্টি করছে, তা স্পষ্ট।
