কাশ্মীর হামলার দায়! নিজের নামে ছড়ানো ভুয়ো পোস্ট নিয়ে মুখ খুললেন হানিয়া আমির
Connect with us

দেশ

কাশ্মীর হামলার দায়! নিজের নামে ছড়ানো ভুয়ো পোস্ট নিয়ে মুখ খুললেন হানিয়া আমির

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার রেশ না কাটতেই নতুন করে বিতর্ক ছড়াল পাকিস্তানের তারকা অভিনেত্রী হানিয়া আমিরকে ঘিরে। এক ভুয়ো সোশ্যাল মিডিয়া পোস্টে তাঁর নাম জুড়ে এমন দাবি করা হয়, যা দ্রুত ছড়িয়ে পড়ে ভারত-পাকিস্তান উভয় দেশেই। ওই ভুয়ো পোস্টে হানিয়ার নাম করে দাবি করা হয়, “কাশ্মীরের জঙ্গি হামলার নেপথ্যে রয়েছেন পাকিস্তানি সেনার শীর্ষ আধিকারিকরা”, এবং সেই সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে একটি বার্তাও তুলে ধরা হয়।

ভাইরাল সেই পোস্টে লেখা হয়েছিল, “আমি, একজন সাধারণ পাকিস্তানি নাগরিক, ভারতের প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি—আমাদের দয়া করে আলাদা করুন এই সহিংস মনোভাবাপন্নদের থেকে। এই হামলার জন্য দায়ী পাক সেনাপ্রধান আসিম মুনির ও কয়েকজন জঙ্গি। আমরা শান্তি চাই। আমাদের সৃষ্টিশীল জগৎ যেন তার মাশুল না দেয়।”

আরও পড়ুনঃধর্মের আড়ালে ষড়যন্ত্র! পাক সেনাকে খাওয়ানোর হুমকি দিল খলিস্তানপন্থী পান্নু

এই বিবৃতি ছড়িয়ে পড়তেই নেটদুনিয়ায় চরম প্রতিক্রিয়া দেখা দেয়। পাকিস্তানের বহু নাগরিক এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেন, হানিয়ার দেশদ্রোহিতা নিয়ে সরব হন একাংশ। অন্যদিকে, ভারতের বহু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ওই বার্তাকে শান্তিপূর্ণ উদ্যোগ বলে সমর্থন জানান।

Advertisement
ads ads

তবে শেষমেশ নিজেই মুখ খুলে সব বিভ্রান্তি দূর করলেন হানিয়া আমির। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি জানান, “আমার নামে এই যে ভুয়ো পোস্ট ভাইরাল হয়েছে, তা সম্পূর্ণ মনগড়া এবং ভিত্তিহীন। এই ভাষা, এই মনোভাব—কোনোটাই আমার নয়। এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে বিতর্কে জড়ানোর চেষ্টা।”

তিনি আরও বলেন, “পহেলগাঁওয়ে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি গভীর সহানুভূতি রয়েছে আমার। কিন্তু এই ধরনের ভয়াবহ ঘটনার পরেও যদি কেউ মিথ্যে ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, তা দুর্ভাগ্যজনক। এখন শোকের সময়, রাজনীতির নয়।”

হানিয়ার মতে, “একটা দেশের সামরিক বা রাজনৈতিক সিদ্ধান্তের দায় তার শিল্পজগৎ বা সাধারণ নাগরিকদের ওপর চাপানো অনুচিত। শান্তি ও সহনশীলতা নিয়েই আমাদের এগোতে হবে।”

এই ঘটনার পর আন্তর্জাতিক মহলেও ভুয়ো তথ্য ছড়ানো ও সেলেব্রিটিদের নাম ব্যবহার করে প্রোপাগান্ডা তৈরির প্রবণতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

Advertisement
ads ads