একটিমাত্র খবরেই ভেঙে পড়ল মনোবল, গলায় ফাঁস বাবার পর ছেলের
Connect with us

আত্মহত্যা

একটিমাত্র খবরেই ভেঙে পড়ল মনোবল, গলায় ফাঁস বাবার পর ছেলের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ হাওড়ার বেলুড়ের ঠাকুরন পুকুরে শনিবার সকালে একের পর এক দুটি মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বাড়ির অদূরে গাছ থেকে উদ্ধার হল বৃদ্ধ বাবার ঝুলন্ত দেহ। আর সেই খবর পেয়েই নিজ বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন তাঁর একমাত্র ছেলে।

পুলিশ সূত্রে খবর, মৃতরা হলেন সুভাষ পাল (৭৫) ও তাঁর ছেলে অজিত পাল (৩৮)। বছর খানেক আগে পরিবারে আরও এক বড় ক্ষতি হয়েছিল—সুভাষবাবুর স্ত্রীর মৃত্যু। তারপর থেকে বাবা-ছেলের ছোট্ট সংসার ছিল ওই এলাকায়।

আরও পড়ুনঃ মন্দির থেকে সোনার অলংকার চুরি, ধরা পড়লেন বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক

শনিবার সকাল সাড়ে ছটা নাগাদ প্রাতঃভ্রমণে বেরিয়ে স্থানীয়রা প্রথমে পুকুরের ধারে একটি গাছে সুভাষ পালের ঝুলন্ত দেহ দেখতে পান। তাঁরা তড়িঘড়ি খবর দেন তাঁর ছেলে অজিতকে। সেই খবর শুনে বাড়ি ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন অজিত। বাইরে থেকে অনেক ডাকাডাকির পরও যখন কোনও সাড়া মেলেনি, তখন দরজা ভেঙে ভিতরে ঢোকেন প্রতিবেশীরা। সেখানে তাঁরা দেখতে পান, গলায় গামছার ফাঁস দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছেন অজিত পাল।

Advertisement
ads

দু’টি দেহই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়সওয়াল হাসপাতালে পাঠিয়েছে বেলুড় থানার পুলিশ। কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটল, তা এখনো স্পষ্ট নয়। যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি, বাবা-ছেলের মধ্যে নানা কারণে প্রায়শই অশান্তি লেগে থাকত। সেই পারিবারিক অশান্তিই কি এই চরম পরিণতির কারণ, নাকি এর পেছনে অন্য কোনও রহস্য আছে—তা খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একসঙ্গে বাবা-ছেলের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না স্থানীয়রাও।

Continue Reading
Advertisement