বিশ্বের খবর
পহেলগাঁও হামলায় ২ জঙ্গির বাড়ি ধূলিসাৎ বিস্ফোরণে
নিউজ ডেস্ক: ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলা। যাতে করে ২৭টি তরতাজা প্রাণ নিমেষের মধ্যে চলে গিয়েছে। গোটা বিশ্ব জুড়ে এই হামলার ঘটনায় ক্ষোভে ফেঁটে পড়েছেন মানুষজন। সন্ত্রাসী হানায় জড়িত দুই লস্কর জঙ্গির বাড়ি উড়ল বিস্ফোরণে।
বৃহস্পতিবার বিস্ফোরণে ধূলিসাৎ হয়ে গিয়েছে দুই লস্কর–ই–তইবা জঙ্গি আসিফ শেখ ও আদিল হুসেন ঠোকরের বাড়ি। গতকাল বৃহস্পতিবার রাতে দু’জনের বাড়িতেই পৃথক পৃথক বিস্ফোরণ হয়। ২৭ নিরীহ পর্যটককে হত্যায় উঠে এসেছিল এই সন্দেহভাজনের ২ জঙ্গির নাম।
তারপর থেকে সীমান্ত জুড়ে সেনাবাহিনী চিরুনি তল্লাশি অভিযান শুরু করেছেন। বৃহস্পতিবার সেনার তল্লাশি অভিযান চলাকালীন বিস্ফোরণ ঘটে ওই সন্দেহভাজন জঙ্গির বাড়িতে। বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের ত্রালে।
তবে শুধু আসিফ শেখ নয়, পহেলগাঁওয়ের নৃশংস হামলায় জড়িত আরও এক জঙ্গির বাড়িও ধুলিসাৎ। তবে সূত্র মারফত জানা গিয়েছে, দ্বিতীয় জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসনই। এই দুই সন্দেহভাজনই কাশ্মীরের বাসিন্দা বলে জানা যায়।
আরও পড়ুন – সিন্ধু চুক্তি বাতিল, ‘যুদ্ধ ঘোষণা করেছে ভারত’—হুঁশিয়ারি পাকিস্তানের
সেনা সূত্রে খবর, গতকাল বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের ত্রালে আসিফ শেখের বাড়িতে তল্লাশি অভিযানে নামে সেনা বাহিনী। তল্লাশি চালানোর সময় তাদের নজরে পড়ে বাড়িতে মজুত থাকা প্রচুর পরিমাণ বিস্ফোরক।
সেনা বাহিনী ফাঁদে ফেলার মূল চক্রান্ত কী না তা বুঝতেই তড়িঘড়ি বাড়ির বাইরে বেরিয়ে আসেন তারা। ১ সেকেন্ডের মধ্যে ঘটে বিস্ফোরণ। অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পান সেনা আধিকারিকরা। তবে আসিফের খোঁজে চলছে তল্লাশি।
আরও পড়ুন – ‘হিন্দু বলে মেরেছে’ মন্তব্যে শুভেন্দুর পাশে শহিদ স্ত্রী, পাল্টা প্রশ্ন তোলেন কুণাল ঘোষ
