‘জল ধরো জল ভরো’ চালুর পরামর্শ কুণালের, দিলীপের পোস্ট ঘিরে তোপ তৃণমূলের
Connect with us

স্বাস্থ্য

‘জল ধরো জল ভরো’ চালুর পরামর্শ কুণালের, দিলীপের পোস্ট ঘিরে তোপ তৃণমূলের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ গ্রীষ্মের তীব্রতায় যখন মহারাষ্ট্রের বহু এলাকা জলবিপর্যয়ের মুখে, তখন সেই ছবি সামনে এনে বিজেপি-শাসিত সরকারেরই ব্যর্থতা তুলে ধরলেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। নাসিক জেলার এক গ্রামে মহিলাদের কুয়োয় নামার ভিডিও তিনি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। আর সেই ভিডিও ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

ভিডিওটি ঘিরে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। দিলীপের শেয়ার করা ক্লিপে দেখা যাচ্ছে, এক মহিলা কুয়োর গভীরে নামছেন দড়ি ধরে, পাশে দাঁড়িয়ে রয়েছেন স্থানীয় আরও বহু বাসিন্দা। অভিযোগ, গ্রীষ্ম শুরু হতেই জলের জন্য হাহাকার শুরু হয়েছে এলাকাটিতে। সেই জলসংকটের বাস্তব চিত্র তুলে ধরে দিলীপ যে বার্তা দিয়েছেন, তা নিজের X হেন্ডেলে (টুইটার) শেয়ার করে কুণাল বলেন, “এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজেপি পরিচালিত মহারাষ্ট্র সরকারকেই বলুন, বাংলার মতো ‘জল ধরো জল ভরো’ প্রকল্প চালু করুক।”

Advertisement
ads ads

তৃণমূলের বক্তব্য, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যে সফলভাবে বাস্তবায়িত হয়েছে এই প্রকল্প। পুকুর সংস্কার, জলাশয় নির্মাণ ও বৃষ্টির জল সংরক্ষণে এখন গ্রামীণ এলাকায় আর জলসংকট নেই বললেই চলে। এছাড়াও পাইপলাইনের মাধ্যমে ঘরে ঘরে পানীয় জল সরবরাহের কাজেও রাজ্য বহু দূর এগিয়েছে।

দিলীপ ঘোষ বর্তমানে রাজ্য রাজনীতিতে কিছুটা গা ঢাকা দিয়ে থাকলেও, সম্প্রতি এক দলীয় কর্মীকে বিয়ে করার পর থেকেই তিনি ফের চর্চায়। সেই আবহেই তাঁর শেয়ার করা মহারাষ্ট্রের ভিডিও ঘিরে বিজেপির অন্দরেও আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে যখন সেই রাজ্যেই বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায়। ফলে এই ভিডিও সামনে এনে দিলীপ কী বার্তা দিতে চাইলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে।

এ প্রসঙ্গে ওয়াকিবহাল মহলের একাংশের অভিমত, নিজের দলের সরকারের দুর্বলতাকে সরাসরি না বললেও, জলসংকটের বাস্তব চিত্র সামনে এনে দিলীপ এক ধরনের বার্তা দিয়েছেন। আর সেই ইঙ্গিতই লুফে নিয়েছে তৃণমূল।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads