রাজ্যের খবর
টাকা দিলে তবেই মিলবে সবুজ সাথির সাইকেল! নির্দেশ স্কুলের প্রধান শিক্ষকের
নিউজ ডেস্ক: রাজ্য সরকার অনুমোদিত সবুজ সাথির সাইকেল প্রকল্প, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প। নবম শ্রেণীতে উঠলে ছাত্র-ছাত্রীরা বিনামূল্যে পাবেন এই সাইকেল। এই সবুজ সাথী সাইকেল-এর জন্য কোনো টাকা দিতে হবে না পড়ুয়াদের। এমনটাই জানতেন সকলে। কিন্তু, এবার সবুজ সাথির সাইকেল নিতে গেলেও অতিরিক্ত টাকা দিতে হবে! এটা হয়ত কেউই জানতেন না! চলুন জেনেনি এই নিয়মাবলী…..
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, মা-বোনেদের সুবিদার্থে যেসব প্রকল্প চালু করেছেন সেই সব প্রকল্প গুলির মধ্যে অন্যতম হল সবুজ সাথী প্রকল্প। এবার এই প্রকল্পে উঠে এল বেনিয়মের অভিযোগ! সরকারে সাইকেল দিতে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীদের থেকে নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা! এমনই অভিযোগ উঠে এসেছে ওই স্কুলের হেডস্যার-এর বিরুদ্ধে।
দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলির পাঁচুয়াখালি হাইস্কুলের পড়ুয়াদের কাছ থেকে ১০০ টাকা করে নেওয়া হচ্ছে সবুজ সাথির সাইকেল দেওয়ার জন্য। জানা যাচ্ছে, ওই বর্ধিত ১০০ টাকা দিলেই তবেই মিলবে চাকরি! এমনই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। অভিযোগ, এই বিদ্যালয়েরই প্রধান শিক্ষক মহম্মদ জাহাঙ্গীর আলম নবম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের কাছ থেকে মাথা পিছু ১০০ টাকা করে নেওয়া হচ্ছে। এই নির্দেশ চালু করেছেন ওই স্কুলেরই হেডস্যার।
আরও পড়ুন – স্বস্তি মমতার! অতিরিক্ত শূন্যপদ তৈরিতে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট
অভিযোগ, সরকারি প্রকল্পের সাইকেল নিতে গেলে পড়ুয়াদের দিতে হচ্ছে ১০০ টাকা। অভিভাবকদের অভিযোগ, টাকা না দিলে সাইকেল পাওয়া যাবে না। অধিকাংশ ছাত্রছাত্রীরা জানাচ্ছেন, টাকা না দিলে স্যার বকাবকি করছেন। তাই কোনও রশিদ ছাড়াই টাকা দিয়ে তারা নিচ্ছেন সবুজ সাথী প্রকল্পের সাইকেল।
প্রধান শিক্ষকের দাবি, রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পের সাইকেল নিয়ে আসতে হয় জামতলা থেকে। সেই সাইকেল আনার গাড়ি খরচ বাবদ এই টাকা নেওয়া হচ্ছে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে। যদিও এই নিয়ম না থাকলেও কিছু করার নেই বলে দাবি তার। অনস্য এই নিয়ম কোন জেনারেল মিটিং ছাড়াই তিনি নিজে সিদ্ধান্ত নিয়েছেন।
অপরদিকে কুলতলির বিধায়ক গনেশ চন্দ্র মণ্ডল বিষয়টি জানতে পেরে ছাত্র ছাত্রীদের টাকা ফেরতের আশ্বাস দিয়েছেন তিনি। ঘটনা জানাজানি হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
আরও পড়ুন – পার্থর বিধানসভা কেন্দ্রের ১০টি ওয়ার্ডের নতুন সভাপতিদের নাম ঘোষণা করল জেলা তৃণমূল
