ডিজিটাল ডেস্কঃ ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস তার্কাশ মাদক পাচার রুখতে বড় সাফল্য পেল। ভারত মহাসাগরে টহলদারি চালানোর সময় সন্দেহজনক এক নৌযানকে ধাওয়া করে ২,৫০০ কেজিরও বেশি মাদকদ্রব্য উদ্ধার করেছে নৌসেনা।
৩১ মার্চ, ভারতীয় নৌবাহিনীর একটি আকাশযান নজরদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। অবিলম্বে বিষয়টি আইএনএস তার্কাশকে জানানো হয়। সংকেত পাওয়া মাত্রই জাহাজটি দ্রুত গন্তব্য পরিবর্তন করে সন্দেহভাজন নৌযানকে ধাওয়া করে ধরে ফেলে। এরপর মেরিন কমান্ডারের নেতৃত্বে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদক।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের পরিমাণ:
-
২,৩৮৬ কেজি হাশিশ
-
১২১ কেজি হেরোইন
আরও পড়ুনঃ বিশ্বের শীর্ষে ভারতীয় রেলওয়ে, এক বছরে রেকর্ড ১,৬৮১টি লোকোমোটিভ উৎপাদন
অভিযানে ধরা পড়েছে একাধিক পাচারকারী, যাদের আটক করে তদন্ত শুরু করেছে নৌসেনা। জিজ্ঞাসাবাদ করে জানা যাচ্ছে পাচারকারীদের নেটওয়ার্ক ও ভবিষ্যৎ পরিকল্পনা। আন্তর্জাতিক জলসীমায় বেআইনি কার্যকলাপ নিয়ন্ত্রণের লক্ষ্যে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস তার্কাশকে গুরুত্বপূর্ণ নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই অভিযানেই এই বড় সাফল্য পেল নৌসেনা।