অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর ভাষন,উচ্ছ্বসিত তৃণমূল নেতৃত্ব
Connect with us

বিশ্বের খবর

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর ভাষন,উচ্ছ্বসিত তৃণমূল নেতৃত্ব

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: বৃহস্পতিবার ২৭ শে মার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীন কেলগ কলেজে বক্তব্য রাখবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কেলগ কলেজের থেকে আমন্ত্রিত হয়েই মুখ্যমন্ত্রীর লন্ডন যাত্রা। ছ’দিনের সফরে শনিবার কলকাতা থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রবিবার লন্ডন পৌঁছন তিনি। বাকিংহ‌্যাম প‌্যালেসের কাছে সেন্ট জেমস কোর্ট হোটেলে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ইতিমধ্যে লন্ডনে ভারতীয় হাইকমিশনারের আমন্ত্রন গ্রহন করে হাইকমিশনারের সঙ্গে বৈঠকও করেছেন মুখ্যমন্ত্রী।

কলকাতা-লন্ডন সরাসরি বিমান পরিষেবার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।মঙ্গলবার আয়োজিত হয়েছে বানিজ্য সম্মেলন।ব্রিটেনের শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী।বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের অন্যতম অংশীদার ব্রিটেন।

গত ফেব্রুয়ারি মাসে কলকাতায় অনুষ্ঠিত বিশ্ববঙ্গ বানিজ্য সম্মেলনে পশ্চিমবঙ্গে বিনিয়োগে ইচ্ছাপ্রকাশ করেছিলেন ব্রিটেনের শিল্পপতিরা। ফলে এদিনের বানিজ্য সম্মেলনে লগ্নি প্রস্তাব কার্যত বাস্তবায়িত হওয়ার পথে।তবে বাংলার মানুষের কাছে বৃহস্পতিবারই সবচেয়ে উল্লেখযোগ্য দিন।

Advertisement
ads

আরও পড়ুন – বাংলা-ব্রিটেন সরাসরি বিমান পরিষেবা চান মমতা, রাষ্ট্রদূতের কাছে অনুরোধ

ওইদিন অক্সফোর্ড বিশ্ববিদ‌্যালয়ের কেলগ কলেজের আমন্ত্রণে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রীর বক্তৃতা নিয়ে গর্বিত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেতারা।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে বক্তৃতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।

তিনি বলেন,”আমরা গর্বিত এবং আনন্দিত যে বাংলার উন্নয়নের কথা ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। নারী নিরাপত্তা থেকে নারী ক্ষমতায়ন কীভাবে করতে হয়, তা শেখা উচিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে। বাংলার মেয়ে আজ শুধু দেশকে নয়, গোটা বিশ্বকে দিশা দেখাচ্ছে।

আরও পড়ুন – তৃতীয় দিনে লন্ডন সফর মুখ্যমন্ত্রীর! আজ যোগ দেবেন বাণিজ্য সম্মেলনে

Advertisement
ads