আবু কাতালের হত্যার পর হাফিজ সইদের নিরাপত্তা জোরদার করল পাকিস্তান
Connect with us

দেশের খবর

আবু কাতালের হত্যার পর হাফিজ সইদের নিরাপত্তা জোরদার করল পাকিস্তান

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ লশকর-এ-তৈয়বার শীর্ষ জঙ্গি আবু কাতালের হত্যার পর থেকেই সতর্ক পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। বিশেষত, মুম্বই হামলার মূল ষড়যন্ত্রকারী ও বর্তমানে জেলবন্দি হাফিজ সইদের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। যদিও ইসলামাবাদের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে গোপন সূত্রে খবর, হাফিজের পাশাপাশি তাঁর ছেলে তালহা সইদের নিরাপত্তাও বাড়ানো হয়েছে।

পূর্বেও একাধিকবার হামলার লক্ষ্যবস্তু হয়েছেন হাফিজ সইদ ও তাঁর ঘনিষ্ঠরা। ২০২১ সালে লাহোরে আত্মঘাতী বিস্ফোরণের কবলে পড়লেও অল্পের জন্য রক্ষা পান তিনি। এরপর ২০২৩ সালে তাঁর দুই সহযোগী, হাঁজ়লা আদনান ও রিয়াজ আহমেদ ওরফে আবু কাসিম, গুলিতে নিহত হন। ২০২৪ সালে মারা যান লশকরের আরেক শীর্ষ নেতা আব্দুল রহমান মক্কি। নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কার কারণেই মক্কির শেষকৃত্যেও যাননি হাফিজ।

আরও পড়ুনঃ হুমায়ূনের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় তৃণমূল, শৃঙ্খলারক্ষা কমিটির কড়া মনোভাব!

সাম্প্রতিক ঘটনায়, শনিবার গভীর রাতে দেহরক্ষীদের সঙ্গে থাকা সত্ত্বেও আততায়ীদের হাতে খুন হন হাফিজের ঘনিষ্ঠ সহযোগী আবু কাতাল। ঝিলম এলাকায় কাতালের সঙ্গে লশকরের বেশ কয়েকজন জঙ্গি ও সাধারণ পোশাকে পাক সেনার সদস্যরাও উপস্থিত ছিলেন। এত কড়া নিরাপত্তার মধ্যেও আততায়ীরা ২০ রাউন্ড গুলি চালিয়ে কাতালকে হত্যা করে পালিয়ে যায়। তদন্তকারীদের ধারণা, এটি পূর্বপরিকল্পিত হত্যা এবং হামলাকারীরা আগেভাগেই কাতালের গতিবিধির খবর পেয়েছিল। এই ঘটনার পর আর কোনও ঝুঁকি নিতে চাইছে না পাকিস্তান।

Advertisement
ads