নারী নির্যাতনের প্রতিবাদে স্বাগতা: "যারা বিচার চাইছে, তাদের মধ্যেই অনেক অপরাধী"
Connect with us

বিশ্বের খবর

নারী নির্যাতনের প্রতিবাদে স্বাগতা: “যারা বিচার চাইছে, তাদের মধ্যেই অনেক অপরাধী”

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সাম্প্রতিক সময়ে বাংলাদেশজুড়ে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় ক্ষোভে ফুঁসছে মানুষ। দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ, সড়ক অবরোধসহ নানা কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন। এই আন্দোলনের মধ্যে এবার নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেত্রী জিনাত সানু স্বাগতা।

নারী নির্যাতন ও যৌন হয়রানির বিরুদ্ধে সোচ্চার হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন তিনি। শুক্রবার নিজের ফেসবুকে তিনি লেখেন, “আমার নিউজফিডে দেখছি, বহু পুরুষ ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। অথচ তাদের মধ্যেই কেউ কেউ আমাকে কাজের বিনিময়ে আপত্তিকর প্রস্তাব দিয়েছিলেন। রাজি হইনি বলে কাজের সুযোগও বন্ধ করে দিয়েছেন। প্রশ্ন হচ্ছে, তারাও কি ধর্ষক নয়?”

আরও পড়ুনঃ জোড়া মৃতদেহ উদ্ধার বাঁকুড়ায়! পাশেই পড়ে বাইক, মৃত্যুর কারণ ঘিরে ধন্দ

তার পোস্টের নিচে এক ব্যক্তি মন্তব্য করেন, “তারা তো তোমার অনুমতি চেয়েছে, জোর করেনি। তোমার যেমন ‘না’ বলার স্বাধীনতা আছে, তাদেরও তেমন ‘না’ নেওয়ার অধিকার আছে।” এমন মন্তব্যের জবাবে স্বাগতা লিখেন, “এটা আসলে সিন্ডিকেট করে কাজ বন্ধ করা, যেন আমি বাধ্য হয়ে রাজি হই। টেকনিক্যালি এটাও এক ধরনের ধর্ষণ। যদি কাজ করতেই হয়, তবে সম্মতি দিতে বাধ্য করা কেন?” তবে তিনি কারও নাম প্রকাশ করেননি। তার এই পোস্টের পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Advertisement
ads

Continue Reading
Advertisement