উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পাখা খুলে বিপত্তি! আহত ২ পরীক্ষার্থী
Connect with us

জেলার খবর

উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পাখা খুলে বিপত্তি! আহত ২ পরীক্ষার্থী

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বিপত্তি পরীক্ষা হলে! পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের উপর ভেঙে পড়ল পাখা, দুর্ঘটনায় আহত ২ ছাত্রী। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বোলপুরের বিবেকানন্দ স্কুলে। ঘটনায় ব্যাপক শোরগোল বিদ্যালয় চত্বর জুড়ে। প্রশ্ন উঠতে শুরু করেছে, কেন আগে থেকে সাবধানতা নেওয়া হলনা স্কুলের তরফে?

বিদ্যালয় সূত্রের খবর, বোলপুরের বিবেকানন্দ স্কুলে অন্যান্য বছরের মতো চলতি বছরও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টার পড়েছিল। মঙ্গলবার বেলা সাড়ে ১২টা নাগাদ পরীক্ষা হলের সিলিং থেকে একটি ফ্যান ছিটকে পড়ে। তাতে আঘাত লাগে এক ছাত্রীর। ওই ঘটনায় ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়ে অন্য এক পরীক্ষার্থীও।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পাখা খুলে পরীক্ষার্থীর মাথায় গিয়ে পড়লো। দুর্ঘটনায় বোলপুরের একলব্য মডেল স্কুলের এক ছাত্রী আহত হয়েছেন বলে খবর। তবে জানতে পারা যাচ্ছে যে চোট খুব একটা গুরুতর নয়। পুরো পরীক্ষা দিয়েছেন ওই আহত ছাত্রী। পরীক্ষা শেষ হওয়ার পরে তাঁকে বোলপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল চিকিৎসার জন্য। তবে ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন ওই ছাত্রী।

আরও পড়ুন-ফের উত্তপ্ত চোপড়া! জমি নিয়ে শরীকি বিবাদ, আহত ৫

Advertisement
ads

ওই ছাত্রীকে জখম হতে দেখে অন্য এক ছাত্রীও পরীক্ষা হলে অসুস্থ বোধ করেন। তাঁকেও প্রাথমিক চিকিৎসা করানো হয়। পরীক্ষা শেষে দুই পরীক্ষার্থীকে নিয়ে যাওয়া হয় বোলপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। জানা গিয়েছে ,আপাতত দু’জনেই সুস্থ রয়েছেন।

এই বিষয়ে অভিভাবকরা জানিয়েছেন, উচ্চ মাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার দিনে কেন এই ধরনের দুর্ঘটনা ঘটবে? আগে থেকে স্কুল কর্তৃপক্ষ কেন কোনো ব্যবস্থা নেয়নি? এদিন এর চেয়েও বোরো দুর্ঘটনা ঘটতে পারতো! স্কুল কর্তৃপক্ষের আরও সচেতন থাকা উচিত ছিল।

আরও পড়ুন-তীব্র জলসংকটে ভানুকুমারী গ্রাম! আধিকারিকরদের গাড়ি আটকে বিক্ষোভ

Advertisement
ads
Continue Reading
Advertisement